শিরোনাম:
রায়পুরের সাজু মোল্লার ঘাটে উদ্বোধন হলো ‘পরিচ্ছন্ন প্রাঙ্গণ’ রায়পুরে অটোরিকশার দাপটে যানজট, নিয়ন্ত্রণে নেই কার্যকর উদ্যোগ রায়পুরে শুভ মহালয়া উপলক্ষে সনাতনী সর্বোত্তমের তৃতীয় বর্ষের আয়োজন রায়পুরে শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, যেসব এলাকায় থাকবে না হেরে গেলেও অংশগ্রহণ ও লড়াকু পারফরম্যান্সে প্রশংসা ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০২ বাবলুর বিরুদ্ধে বসতঘর নির্মাণের অভিযোগ, স্থিতাবস্থা প্রত্যাহারের পর কাজ শুরুর দাবি লক্ষ্মীপুরে এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিলারদের কঠোর নির্দেশ রায়পুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাবুরহাট ব্যবসায়ী একাদশ চ্যাম্পিয়ন রায়পুরের বামনীতে জমি বিরোধে সংঘর্ষ, মা-ছেলেসহ আহত ৪

রায়পুর ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুঃসময়ে মাঠে থাকার সাবেক ছাত্রনেতা ইব্রাহিম খলিল

medianewsbd / ১৩৯ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

আসন্ন রায়পুর উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দীর্ঘদিনের রাজপথের কর্মী ও ত্যাগী নেতা জনাব ইব্রাহিম খলিল। ফরম সংগ্রহের সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন ইব্রাহিম খলিল। রায়পুর সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে জেনারেল সেক্রেটারি (জিএস) নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে নেতৃত্বের গুণাবলির পরিচয় দেন তিনি। রাজনৈতিক জীবনে পরবর্তীতে তিনি রায়পুর উপজেলা শ্রমিক দলের সভাপতি এবং উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দলীয় নেতাকর্মীদের দাবি, দীর্ঘ রাজনৈতিক পথচলায় ইব্রাহিম খলিল দলের দুঃসময়ে মাঠে ছিলেন। বিগত সরকারের সময়ে রাজনৈতিক কারণে তাকে কারাবরণ ও বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়েছে। নানা প্রতিকূলতা ও ক্ষতির মুখেও তিনি দলীয় কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে সরিয়ে নেননি। বরং দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের পাশে থাকার চেষ্টা করেছেন।
দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীরা জানান, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়ার সঙ্গে ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক রয়েছে ইব্রাহিম খলিলের। দীর্ঘদিন ধরে তিনি সংসদ সদস্যের নেতৃত্বের প্রতি আস্থা রেখে দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ভাষ্য, ইব্রাহিম খলিল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই নয়, সামাজিকভাবেও এলাকায় সক্রিয়। গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো, বিপদে-আপদে সহযোগিতা করা এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখার কারণে স্থানীয়ভাবে তার একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে দাবি করেন সমর্থকেরা।
তৃণমূলের নেতাকর্মীরা আরও বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সাধারণ মানুষের সঙ্গে তার সম্পৃক্ততা বিবেচনায় এবার ১০ নম্বর রায়পুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ইব্রাহিম খলিলকে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চান তারা।
তাদের প্রত্যাশা, দলীয় মনোনয়ন পেলে ইব্রাহিম খলিল ইউনিয়নের উন্নয়ন, জনসেবা, সুশাসন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারবেন। এ কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ নম্বর রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান পদে তাকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন তার অনুসারী ও তৃণমূলের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category