শিরোনাম:
রায়পুরে শুভ মহালয়া উপলক্ষে সনাতনী সর্বোত্তমের তৃতীয় বর্ষের আয়োজন রায়পুরে শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, যেসব এলাকায় থাকবে না হেরে গেলেও অংশগ্রহণ ও লড়াকু পারফরম্যান্সে প্রশংসা ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০২ বাবলুর বিরুদ্ধে বসতঘর নির্মাণের অভিযোগ, স্থিতাবস্থা প্রত্যাহারের পর কাজ শুরুর দাবি লক্ষ্মীপুরে এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিলারদের কঠোর নির্দেশ রায়পুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাবুরহাট ব্যবসায়ী একাদশ চ্যাম্পিয়ন রায়পুরের বামনীতে জমি বিরোধে সংঘর্ষ, মা-ছেলেসহ আহত ৪ রায়পুর থানার সামনে কম্পিউটার দোকান ঘিরে তথ্য ফাঁস ও দালালচক্রের অভিযোগ রায়পুরে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে রায়পুরে প্রবীণ দিবস উদযাপ

রায়পুর কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলমগীর হোসেন

medianewsbd / ২৩০ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুর কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে আলমগীর হোসেনকে মনোনীত করা হয়েছে। ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আলমগীর হোসেন এর আগে রায়পুর কামিল মাদ্রাসার গভর্নিং বডির পাঁচটি কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি নিজেও এ মাদ্রাসা থেকে কামিল পাস করেন। পরবর্তীতে লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

শিক্ষাজীবনের পাশাপাশি তিনি মাদ্রাসা ছাত্র সংসদের সঙ্গেও যুক্ত ছিলেন। ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি রায়পুর কামিল মাদ্রাসা ছাত্র সংসদে দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৯৩ থেকে ২০০০ সাল পর্যন্ত মাদ্রাসা ছাত্রদলের সভাপতির দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

বর্তমানে আলমগীর হোসেন আল আরাফা দাখিল মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।

একই সঙ্গে বিষয়টি নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না করে তথ্যভিত্তিকভাবে মতামত প্রকাশের আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category