শিরোনাম:
হেরে গেলেও অংশগ্রহণ ও লড়াকু পারফরম্যান্সে প্রশংসা ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০২ বাবলুর বিরুদ্ধে বসতঘর নির্মাণের অভিযোগ, স্থিতাবস্থা প্রত্যাহারের পর কাজ শুরুর দাবি লক্ষ্মীপুরে এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিলারদের কঠোর নির্দেশ রায়পুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাবুরহাট ব্যবসায়ী একাদশ চ্যাম্পিয়ন রায়পুরের বামনীতে জমি বিরোধে সংঘর্ষ, মা-ছেলেসহ আহত ৪ রায়পুর থানার সামনে কম্পিউটার দোকান ঘিরে তথ্য ফাঁস ও দালালচক্রের অভিযোগ রায়পুরে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে রায়পুরে প্রবীণ দিবস উদযাপ রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাঁধে সিলিং ফ্যান, অল্পের জন্য রক্ষা রায়পুরে মশক নিধন কার্যক্রম, মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা

লক্ষ্মীপুরে এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিলারদের কঠোর নির্দেশ

medianewsbd / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লক্ষ্মীপুরে এলপিজি গ্যাসের সুষ্ঠু সরবরাহ, বিতরণ ও মজুদ নিশ্চিত করতে ডিলার, ডিস্ট্রিবিউটর ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে জরুরি সভা করেছে জেলা প্রশাসন। সভায় ভোক্তা পর্যায়ে গ্যাসের সহজলভ্যতা নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।

সভায় জেলা প্রশাসক বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং এলপিজি গ্যাসের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনোভাবেই কৃত্রিম সংকট তৈরি করা যাবে না। সরকার নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস বিক্রির বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান তিনি।

সভায় এলপিজি গ্যাসের পর্যাপ্ত মজুদ, সরবরাহ ও বিতরণ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং ভোক্তা পর্যায়ে সহজলভ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

জেলা প্রশাসন জানায়, সরকার নির্ধারিত মূল্য ও অন্যান্য নির্দেশনা অমান্য করে কেউ গ্যাস বিক্রি করলে কিংবা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category