• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
লিগ্যাল নোটিশের পরও জমি দখলের অভিযোগ, রায়পুরে দুই পরিবারের সংঘর্ষে আহত ৭ রায়পুরে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি তপন ভক্ত ও সম্পাদক প্রদীপ রায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ জুলাই সনদ বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ, জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোবাইলে বিয়ের নামে প্রতারণার অভিযোগ, ১৭ লাখ টাকা আত্মসাতের অপপ্রচার দাবিতে সংবাদ সম্মেলন রায়পুরে বর্ষায় নদীর চরে প্রাকৃতিকভাবে জন্মে হোগলা, চাষ ছাড়াই কৃষকের বাড়তি আয়ের উৎস চলাচলের রাস্তা জবরদখলের অভিযোগ, ইউএনও-এসি (ভূমি) ও থানায় লিখিত আবেদন পৌর কর্মচারীর বিদ্যুৎ, সড়ক ও সুপেয় পানির উন্নয়নে কাজ চলছে, উন্নয়নে পৌরবাসীর সহযোগিতা চান প্রশাসক মেহেদী হাসান কাউসার রায়পুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রায়পুরে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি তপন ভক্ত ও সম্পাদক প্রদীপ রায়

medianewsbd / ৩২ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকালে শ্রীশ্রী রাধা মদন মোহন জিউর মন্দির প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে রায়পুর উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি নির্বাচন করা হয়। উপজেলা শাখায় সভাপতি পদে দুইজন প্রার্থীর মধ্যে বাবু তপন ভক্ত এবং সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থীর মধ্যে প্রদীপ কুমার রায় নির্বাচিত হন। একইভাবে কাউন্সিলরদের ভোটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রায়পুর পৌর শাখার কমিটিও নির্বাচিত করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। তবে ব্যস্ততার কারণে তিনি লক্ষ্মীপুরে অবস্থান করায় ভার্চুয়ালি বক্তব্য দেন।

ভার্চুয়াল বক্তব্যে আবুল খায়ের ভূঁইয়া বলেন, রায়পুর তথা লক্ষ্মীপুর-২ আসনের সনাতন সম্প্রদায়ের সুখে-দুঃখে তিনি পাশে থাকবেন। পাশাপাশি রায়পুরে একটি মডেল মন্দির নির্মাণের উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে মন্ত্রণালয়ে জোরালো আলোচনা চলছে। দ্রুত মডেল মন্দিরের অনুমোদন নিয়ে নির্মাণকাজ শুরু করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি শ্রী স্বপন চন্দ্র নাথ। অনুষ্ঠানে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মেহেদী হাসান কাউছার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী শিমুল সাহা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এড. মিলন মণ্ডলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রায়পুর উপজেলা শাখার সভাপতি হরিপদ পাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বলরাম মজুমদার।

নবনির্বাচিত উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান সংগঠনের নেতৃবৃন্দ ও কাউন্সিলররা। তারা আগামী দিনে রায়পুরের সনাতন সম্প্রদায়ের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্মেলন শেষে ভক্তবৃন্দের জন্য প্রসাদের আয়োজন করা হয়।

‘ধর্ম যার যার, উৎসব সবার; ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রায়পুর উপজেলা ও পৌর শাখা এ সম্মেলনের আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category