শিরোনাম:
শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি আনন্দ-উৎসবে রায়পুর ১০নং ইউনিয়ন যুবদলের কর্মীসভা, ঢাকঢোল ও বর্ণাঢ্য মিছিলে প্রার্থীরা রায়পুরে নতুন রেললাইন স্থাপনের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দক্ষিণ চর আবাবিলে চেয়ারম্যান প্রার্থী ইমু‘র হোসেনের মনোনয়ন ফরম জমা রায়পুরে কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে জহির হাজীর মনোনয়ন জমা বাবার অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন মনিরুল হক সোহাগ রায়পুরে ১৮ কোটি টাকার প্রকল্পে ড্রেন নিম্নমানে মরিচা ধরা রড ব্যবহারের অভিযোগ স্বার্থ বিসর্জন দিয়ে হলেও মানুষের পাশে থাকবো— চেয়ারম্যান প্দরার্থী হিসেবে লীয় মনোনয়ন সংগ্রহ কালে ফারুক কবিরাজ সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যানের পক্ষে বিএনপির দলীয় ফরম সংগ্রহ

আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি

medianewsbd / ২৪ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আগামী নির্বাচন কঠিন ও কঠোর হবে। তাই যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, “আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী মিলে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এই দুই দল একত্রিত হয়ে আগামী নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ঐক্যবদ্ধভাবে আমাদের এই অশুভ শক্তিকে মোকাবিলা করতে হবে।”

মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রায়পুর ইউনিয়নে যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন, তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে। ব্যালটের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হবে।

রায়পুর ইউনিয়ন পরিষদের সম্মুখে আয়োজিত কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর হোসেন আরমান। সভার উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন।

উপজেলা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান সুজন পাটোয়ারী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন সম্রাটের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সিনিয়র সহ-সভাপতি সালেহ আহমদ, পৌর বিএনপির সভাপতি এ বি এম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, সাবেক সদস্য সচিব সফিকুল আলম আলমাস, পৌর যুবদলের আহ্বায়ক নুর ই হেলাল মামুন, সদস্য সচিব জাহিদ মোহাম্মদ জাকিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category