শিরোনাম:
রায়পুরে অসহায় নারীর চোখের চিকিৎসায় যুব সংগঠনের ৩৯তম অনুদান প্রদান রায়পুরে মন্দিরে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর কর্মীর মৃত্যু সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা রায়পুরের কাঁটাতারের বেড়ায় সংকুচিত হাঁটার পথ, ভোগান্তিতে প্রায় ৩৫ পরিবার রায়পুরে কেরোয়ায় শিক্ষার্থীদের দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রায়পুরের চরবংশীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রায়পুরের সাজু মোল্লার ঘাটে উদ্বোধন হলো ‘পরিচ্ছন্ন প্রাঙ্গণ’ রায়পুরে অটোরিকশার দাপটে যানজট, নিয়ন্ত্রণে নেই কার্যকর উদ্যোগ রায়পুরে শুভ মহালয়া উপলক্ষে সনাতনী সর্বোত্তমের তৃতীয় বর্ষের আয়োজন

রায়পুরে মন্দিরে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর কর্মীর মৃত্যু

medianewsbd / ৩৮ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের গোপাল গিরিধারী মন্দিরে ডেকোরেশনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৪৫) নামে এক কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পশ্চিম কাদিরা গ্রামের কৃষক সুলজন খানের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, কামাল হোসেন গত দুই বছর ধরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের একটি ডেকোরেটর দোকানে কাজ করতেন। শনিবার সন্ধ্যায় রায়পুরের গোপাল গিরিধারী মন্দিরে ডেকোরেশনের কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাত ৮টার দিকে রায়পুর থানা-পুলিশ নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন নাহার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন চন্দ্র ভক্ত, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায় এবং শ্রীশ্রী গিরিধারী মন্দিরের সভাপতি সমীর কর্মকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এদিকে, রায়পুর উপজেলার ১৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মন্দিরগুলোর সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি তদারকি করছেন ইউএনও আজিজুন নাহার ও ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া। তাঁরা মন্দিরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে খোঁজখবর নেন।

ঘটনাটি মন্দিরের সিসিটিভি ক্যামেরার আওতায় থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজ পর্যালোচনা করে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category