শিরোনাম:
শামীম গাজী বহিষ্কৃত নেতা, তাঁর কথায় কর্ণপাত করবেন না: রায়পুর উপজেলা বিএনপির সভাপতি অনাবৃষ্টিতে আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, সংবাদ প্রকাশের পর পাশে দাঁড়ালেন জামায়াত নেতা ইউনুস রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রায়পুরে অসহায় পরিবারের মেয়ের বিয়েতে যুব সংগঠনের অনুদান রায়পুরে পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে ফয়সালের উদ্যোগে কর্মমুখী প্রশিক্ষণ ইউপি নির্বাচন নিয়ে বিএনপিতে কাদা ছোড়াছুড়ি বন্ধের আহ্বান বেলাল হাওলাদারের রায়পুরের চরবংশীতে উত্তেজনা, দফায় দফায় ভাঙচুর ও দোকানে তালা রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত: বিএনপি নেতাসহ আহত ৪, হামলাকারী আটক রায়পুরে অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চরপাতা একাদশ চ্যাম্পিয় আদালত চত্বর থেকে রায়পুর উপজেলা আওয়ামী লীগ নেতা রাসেল গ্রেপ্তার

শামীম গাজী বহিষ্কৃত নেতা, তাঁর কথায় কর্ণপাত করবেন না: রায়পুর উপজেলা বিএনপির সভাপতি

medianewsbd / ২২ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
Screenshot

‘জিএম শামীম গাজী বিএনপির বহিষ্কৃত নেতা। তিনি দলের কোনো পদ-পদবিতে নেই। তাঁর কথায় কর্ণপাত করবেন না।’—এমন মন্তব্য করেছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু।

শনিবার সন্ধ্যায় রায়পুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার ফয়সাল, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, ২ নম্বর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ কবিরাজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সম্প্রতি রায়পুর উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়নে ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে গতকাল লক্ষ্মীপুরে সংবাদ সম্মেলন করেন জিএম শামীম গাজী। এর পরিপ্রেক্ষিতে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে নিজেদের অবস্থান তুলে ধরে উপজেলা বিএনপি।

নাজমুল ইসলাম মিঠু বলেন, জিএম শামীম গাজী দলের বহিষ্কৃত নেতা। তিনি বর্তমানে বিএনপির কোনো পদ-পদবিতে নেই। আগে তিনি কৃষক দলের নেতৃত্বে ছিলেন। বহিষ্কারের পর বিএনপিকে নিয়ে তাঁর কোনো অভিযোগ গ্রহণযোগ্যতা পাবে না।

তিনি আরও বলেন, দলের পরিচয় ব্যবহার করে কেউ কোনো বক্তব্য দিলে তা যাচাই-বাছাই করে দেখার প্রয়োজন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category