শিরোনাম:
রায়পুরে গ্রেফতার মামুন ও সহযোগী জাবেদ রিমান্ড জনসেবায় দীর্ঘদিনের সম্পৃক্ততা, চেয়ারম্যান প্রার্থী হতে চান ইব্রাহিম খলিল রায়পুরে আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগে ৩৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা রায়পুরে ‘সবার আগে বাংলাদেশ’ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। ভালোবাসার টানে চীন থেকে লক্ষ্মীপুরে যুবক; ইসলাম গ্রহণ করে বিয়ে করলেন সুমাইয়াকে রায়পুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত ম’র’দেহ উদ্ধার রায়পুরে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন রায়পুরে সাবেক এমপি হারুনুর রশিদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল # রায়পুরে মধ্যরাতে বাজি ফুটিয়ে আতঙ্ক, নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক রায়পুরে মোস্ট ওয়ান্টেড জঙ্গি পাঁচ বোমাবাজের একজন মামুনের ৫ দিনের রিমান্ড

জনসেবায় দীর্ঘদিনের সম্পৃক্ততা, চেয়ারম্যান প্রার্থী হতে চান ইব্রাহিম খলিল

medianewsbd / ৪৮ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০ নম্বর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় নিজের পরিচিতি তুলে ধরছেন বিএনপি নেতা মো. ইব্রাহিম খলিল। দীর্ঘ রাজনৈতিক পথচলা, দলীয় আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং এলাকার মানুষের পাশে দাঁড়ানোর অভিজ্ঞতাকে সামনে রেখে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনসেবায় কাজ করতে চান।

মো. ইব্রাহিম খলিলের পিতা মৃত হাজী আব্দুল লতিফ। তাঁর স্থায়ী ঠিকানা চরপালয়ান, ডাকঘর আশ্রাফগঞ্জ। তিনি এইচএসসি পাস।

রাজনৈতিক জীবনে তিনি রায়পুর কলেজের সাবেক এজিএস, ১০ নম্বর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি এবং উপজেলা শ্রমিকদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইউনিয়ন বিএনপি ও উপজেলা বিএনপির সম্মানিত সদস্য হিসেবে দলীয় কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন।

দলীয় সূত্র ও তাঁর দেওয়া তথ্যমতে, ১৯৯৮, ২০১৮ ও ২০২১ সালে রাজনৈতিক কারণে কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন।

ইব্রাহিম খলিলের দাবি, ২০১৫ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ১০ নম্বর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নিজ উদ্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনা মহামারিসহ বিভিন্ন দুর্যোগে বিএনপির পক্ষ থেকে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন। এছাড়া স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়নে বিভিন্ন ওয়ার্ডে ছোট ছোট বক্স কালভার্ট ও ইটের রাস্তা নির্মাণে ব্যক্তিগত উদ্যোগ নিয়েছেন।

চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাঁর প্রত্যাশা, জনগণের সমর্থন পেলে ইউনিয়নের উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনদুর্ভোগ নিরসন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম আরও বিস্তৃত করবেন।

তাঁর নির্বাচনী অঙ্গীকার—“চেয়ারম্যান নয়, জনগণের সেবক হতে চাই; প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category