• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে খাল খননে উচ্ছেদ অভিযানে দোকান হারিয়ে দুশ্চিন্তায় ক্ষুদ্র ব্যবসায়ীরা রায়পুর এইচআরসি স্মার্ট স্কুলে ছবক প্রদান, দোয়া অনুষ্ঠান ও ফল উৎসব অনুষ্ঠিত রায়পুরে মানবেতর জীবনযাপন: জরাজীর্ণ ঘরে অসুস্থ স্ত্রী ও অন্ধ ছেলেকে নিয়ে চার সদস্যের পরিবারের আহাজারি ফলিত পুষ্টি জ্ঞান ও রন্ধন কৌশল সম্প্রসারণে স্মলহোল্ডার রেইঞ্জ প্রকল্পের ৯০ জন কৃষাণীকে প্রশিক্ষণ রায়পুরে হাঁটার পথ এখন বাজার ও পার্কিং, ঝুঁকিতে সড়কে পথচারীরা মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে রায়পুরে নাইট ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে রায়পুরে স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ রায়পুরে বিশেষ অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার জমি বিরোধের জেরে সীমানা দেয়াল ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি রায়পুরে শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা নিষিদ্ধ: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশ ইসির

medianewsbd / ৫৮৮ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

গণভোটে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে কোনো ধরনের প্রচারণা না চালাতে কড়া নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আইন অনুযায়ী গণভোটে পক্ষ নেওয়া যে একটি দণ্ডনীয় অপরাধ, তা উল্লেখ করে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত ব্যক্তিদের জনমতকে প্রভাবিত করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৮৬ ধারায় বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি যদি তাঁর সরকারি পদমর্যাদার অপব্যবহার করে নির্বাচনের ফলাফল প্রভাবিত করার চেষ্টা করেন, তবে তিনি সর্বোচ্চ পাঁচ বছর ও সর্বনিম্ন এক বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডনীয় অপরাধে দোষী সাব্যস্ত হবেন।

এ বিষয়ে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন সব রিটার্নিং কর্মকর্তা, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট সব দপ্তরে চিঠি পাঠিয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সরকারের পক্ষ থেকে প্রচারণা চালানো নিয়ে দেশজুড়ে বিতর্কের মধ্যেই এমন নির্দেশনা এলো নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থার কাছ থেকে। ওই দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাব বাস্তবায়নের প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। প্রধান উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য ও সহকারীরা দেশজুড়ে প্রচারে অংশ নিচ্ছেন। পাশাপাশি বিভিন্ন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানও প্রচার কার্যক্রমে যুক্ত রয়েছে।

তবে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে, ২০২৫ সালের গণভোট অধ্যাদেশ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাতে পারবেন না। তবে গণভোট সম্পর্কে জনগণকে অবহিত ও সচেতন করার সুযোগ থাকবে।

ইসির পাঠানো চিঠিতে বলা হয়, গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী এ ধরনের প্রচারণা গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা আইন অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

সুত্র: কালবেলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category