• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
লক্ষ্মীপুরে ৯ পিস ইয়াবাসহ দুই যুবক আটক রায়পুরে ইউনিয়ন যুবদলের সম্মেলন প্রস্তুতি সভা, আগস্ট-সেপ্টেম্বরে ১০ ইউনিয়নে সম্মেলনের সূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া রাজনীতিটাকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে: হাসনাত আবদুল্লাহ কমলনগরে ১৯ দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন নারী রায়পুরের ৬নং কেরোয়া ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা আলোচনায় রায়পুর উপজেলার ৯নং চর আবাবিল ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন অ্যাডভোকেট খায়ের আলম অজুহাত নয়, চাই নিরাপদ সড়ক: রায়পুরে সংস্কারকাজ থমকে, বাড়ছে জনভোগান্তি রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ বিতরণ ও বৃক্ষের চারা প্রদান

রায়পুরে ইউনিয়ন যুবদলের সম্মেলন প্রস্তুতি সভা, আগস্ট-সেপ্টেম্বরে ১০ ইউনিয়নে সম্মেলনের সূচি ঘোষণা

medianewsbd / ৩৬ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ইউনিয়ন যুবদলের সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার ১০টি ইউনিয়নে পর্যায়ক্রমে সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।

শনিবার (১১ জুলাই) উপজেলা যুবদলের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সম্মেলনের সূচি ঘোষণা করেন রায়পুর উপজেলা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন আরমান।

ঘোষিত সূচি অনুযায়ী, ২৭ জুলাই ১নং চরআবাবিল ইউনিয়ন, ১ আগস্ট ২নং উত্তর চরবংশী ইউনিয়ন, ৫ আগস্ট ৩নং চরমোহনা ইউনিয়ন, ৮ আগস্ট ৪নং সোনাপুর ইউনিয়ন, ১২ আগস্ট ৫নং চরপাতা ইউনিয়ন, ১৫ আগস্ট ৬নং কেরোয়া ইউনিয়ন, ১৮ আগস্ট ৭নং বামনী ইউনিয়ন, ২৩ আগস্ট ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন, ২৯ আগস্ট ৯নং দক্ষিণ চরআবাবিল ইউনিয়ন এবং ৪ সেপ্টেম্বর ১০নং রায়পুর ইউনিয়ন যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন সম্রাট, সদস্য সচিব সুজন পাটোয়ারী, জেলা যুবদলের ত্রান বিষয়ক সম্পাদক স্বপন মৃধাসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের ইউনিটের যুবদলের নেতাকর্মীরা।

সভাপতির বক্তব্যে উপজেলা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন আরমান বলেন, “ইউনিয়ন কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। তবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপজেলা বিএনপির সঙ্গে সমন্বয় করে যোগ্য নেতৃত্ব নির্বাচন করা হবে।”

এ সময় অন্যান্য বক্তারা বলেন, “শুধু ত্যাগী হলেই হবে না। কেউ যদি মাদকসহ কোনো ধরনের অপকর্মের সঙ্গে জড়িত থাকে, তাহলে সেই ত্যাগের কোনো মূল্য নেই। পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য নেতৃত্বই যুবদলের কমিটিতে স্থান পাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category