• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
রাজনীতি ছাড়ছেন নয়ন মেম্বার, দ্বীনের পথে চলার ঘোষণা রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার রায়পুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হাত পা ভেঙ্গে দিল স্বামী জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস, সারাদেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা মাদকের তথ্য দিলে নগদ পুরস্কার,রায়পুর থানার নতুন ঘোষণা রায়পুরে সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার মসজিদের পানির সংকট দূর করতে এগিয়ে এলো পৌর ১নং ওয়ার্ড যুব সংগঠন রায়পুরে এম.এ মজিদ নূরানী মাদ্রাসায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ছবক ও দোয়া অনুষ্ঠান রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রায়পুরে জ্বালানী তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর-২ আসনকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযানের ঘোষণা

medianewsbd / ২৩৪ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তার নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, অতি শিগগিরই আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “আমি আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি। আপনাদের মহামূল্যবান ভোটে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। তাই আপনাদের প্রত্যাশা পূরণ করা আমার নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।”

তিনি উল্লেখ করেন, লক্ষ্মীপুর-২ আসনের অন্যতম বড় সমস্যা হলো মাদকের বিস্তার। নির্বাচনের আগে বিভিন্ন সভা-সমাবেশ ও ইশতেহারে তিনি একটি মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেছিলেন। সেই অঙ্গীকার বাস্তবায়নে ইতোমধ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় আলোচনা শুরু হয়েছে বলেও জানান তিনি।

সংসদ সদস্য আরও বলেন, “একটি নিরাপদ, জনবান্ধব, উন্নয়নমুখী ও বাসযোগ্য এলাকা গড়ে তুলতে হলে মাদক নির্মূলের বিকল্প নেই। মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও পুরো সমাজব্যবস্থাকে ধ্বংস করে দেয়। তাই এর বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে সোচ্চার হতে হবে।”

মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সামাজিক সচেতনতা ও গণআন্দোলন গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণের সচেতনতা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সমন্বয়ে খুব দ্রুতই লক্ষ্মীপুর-২ আসনে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত পরিবেশ প্রতিষ্ঠা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category