• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, বাবা-ছেলেসহ আহত ৩ মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত সেই সাগরের মৃত্যু, শোকে স্তব্ধ রায়পুর রায়পুর আইনশৃঙ্খলা কমিটির সভা: চার হত্যাকাণ্ডের তদন্ত, লোডশেডিং, সড়ক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রায়পুরে অসহায়দের পাশে উপজেলা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ রায়পুর-হায়দরগঞ্জ সড়ক সংস্কারে ধীরগতি: চরম ভোগান্তিতে জনজীবন, ১ জুলাই মানববন্ধনের ডাক রায়পুরে একই পরিবারের চার সদস্য হত্যার দ্রুত বিচার দাবিতে ছাত্র সমাজের মানববন্ধন রায়পুরে ৩৪/৫৩তম মানবিক উদ্যোগ: ৫১ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল বিতরণ, অসহায় কন্যার বিয়েতে আর্থিক সহায়তা জমি বিরোধে রায়পুরে ফসলি গাছ কেটে তাণ্ডবের অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতা রায়পুরে দোকানের সীমানা নিয়ে সংঘর্ষ: দুই ভাই আহত, সাম্প্রদায়িক উসকানির অভিযোগ রায়পুরে মৃত কামালের পরিবারের ৪ সদস্যের ওপর গলা কেটে হত্যাচেষ্টা, নিহত ২; জনতার হাতে আটক অভিযুক্ত

ডাকাতিয়া নদীর কোলঘেঁষে অনাহারে দিন কাটানো সালেহার পাশে ‘অনুপ্রেরণার শিকড়’

medianewsbd / ৩৬২ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ১ নং ওয়ার্ডে ডাকাতিয়া নদীর কোলঘেঁষে জরাজীর্ণ ঘরে স্বামীহারা ও নিঃসন্তান সালেহা বেগমের মানবেতর জীবনের সংবাদ সম্প্রচারের পর এগিয়ে এসেছে মানবিক সংগঠন অনুপ্রেরণার শিকড়

৪ মার্চ বুধবার বিকেলে সংগঠনটির ফাউন্টিং মেম্বার ওয়াসিম মোস্তফা মেহেরান, আদিয়াতুল ভুবন, ফাহিম পাটওয়ারী ও মো:  ওমরসহ একটি প্রতিনিধিদল সালেহার খোঁজে রায়পুর পৌর ১ নং ওয়ার্ডে তার বসতঘরে যান। সেখানে গিয়ে তারা তার দুরবস্থা প্রত্যক্ষ করেন। পরে সংগঠনের পক্ষ থেকে তাকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, সালেহার কষ্টের জীবনযাপন তাদের নাড়া দিয়েছে। তারা তার জন্য একটি নিরাপদ ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতেও তার খোঁজখবর রাখা হবে বলেও আশ্বাস দেন তারা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন সালেহা। সংবাদ প্রকাশের পর মানবিক সংগঠনটির এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

মানবিক সহায়তার এই উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং সালেহার স্থায়ী পুনর্বাসনের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category