• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি রায়পুরে তেলবাহী গাড়ি এলেও সংকট কাটেনি—দীর্ঘ লাইনে চালকরা, উচ্চ দামে বিক্রির অভিযোগ ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বাড়ছে, সরকারি-বেসরকারি তথ্যে বড় ব্যবধান রায়পুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত, আন্তর্জাতিক স্বীকৃতির দাবি কলেজে ফিরলেন ’৯৩ ব্যাচ, পুরনো দিনের গল্পে জমলো ঈদ পুনর্মিলনী রায়পুরে জ্বালানি তেল সংকটে ভিড়ম্বনায় জনজীবন, যান্ত্রিক ভোগান্তিতে সাধারণ মানুষ এসএসসি ১৯৯০ (বন্ড ৯০) ঈদ পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রায়পুরে গভীর রাতে সরকারি গাছ কাটার অভিযোগ, জব্দ ৬ টুকরো গাছের গুঁড়ি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রায়পুরে ৩০০ অসহায় মানুষের মাঝে ৬ লাখ টাকার সহায়তা বিতরণ রায়পুরে কথিত মাদক সম্রাট ‘মাইকেল’সহ ২ জন পুনরায় গ্রেপ্তার, ৭১০ পিস ইয়াবা উদ্ধার

রায়পুরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি

medianewsbd / ১৪০ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে ফেসবুক পোস্ট ও লাইভে এসে সাংবাদিককে মারধর ও প্রানণাশের হুমকির অভিযোগে থানায় জিডি করা হয়েছে। জিডিতে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি উল্লেখ করে প্রতিকার চেয়েছেন তাবারক হোসেন আজাদ (৪৫)। তিনি দৈনিক যুগান্তরের রায়পুর প্রতিনিধি ও রায়পুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক।

অপরদিকে অভিযুক্ত নুরুল আমিন ভুঁইয়া (৬৭) ওরফে দুলাল ভূঁইয়া রায়পুর পৌরসভার মধুপুর এলাকার বাসিন্দা। তিনি পৌর আওয়ামী লীগের নেতা ও মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি হিসেবে পরিচিত। তাঁর নানান কর্মকান্ড ও রাজনৈতিক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তিনি দীর্ঘদিন থেকেই নানান আলোচনা-সমালোচনার মধ্যে রয়েছেন।

সাংবাদিক তাবারক হোসেন আজাদ বলেন, দীর্ঘদিন থেকেই দুলাল ভূঁইয়ার নানান বিতর্কিত মন্তব্য ও পোস্ট ফেসবুকে ভাইরাল হয়। এজন্য তিনি আমাকে সন্দেহবশত: আমার বিরুদ্ধে নানান কুৎসামূলক পোস্ট করেন। লাইভ ভিডিওর মাধ্যমে মারধর ও প্রাণনাশের হুমকি দেন। নিরাপত্তাহীনতা সৃষ্টি হওয়ায় আমি আইনের আশ্রয় নিয়েছি। তাঁর বিরুদ্ধে কে বা কারা ওইসব পোস্ট করেছেন তার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। অন্যায়ভাবে আমাকে মানসিক ও সামাজিকভাবে হেয় করার জন্য তিনি এসব করে যাচ্ছেন।

অভিযোগের বিষয়ে নুরুল আমিন ভূঁইয়া (৬৭) ওরফে দুলাল ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ফেইক আইডি দিয়ে ফেসবুকে আমার বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও অডিও ছড়িয়ে সম্মানহানি করা হচ্ছে। আমি ধারণা করছি তাবারক হোসেন আজাদ এসবের সাথে জড়িত। এজন্য তাঁকে নিয়ে পাল্টা এসব করা হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, অনলাইনে আসা জিডির আবেদনটি গ্রহণ করা হয়েছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) বিষয়টির তদন্ত করবেন। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category