• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মেসির জোড়া অ্যাসিস্টে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক রায়পুরে দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা, নিয়মিত অভিযানের দাবি স্থানীয়দের রায়পুরে দোকান নিয়ে দুই ভাইয়ের বিরোধ, রায়পুর থানায় অভিযোগ চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় বন্যা-পাহাড়ধসে নিহত ৪৩, ক্ষতিগ্রস্ত প্রায় ৮.৭ লাখ মানুষ লক্ষ্মীপুরে ৯ পিস ইয়াবাসহ দুই যুবক আটক রায়পুরে ইউনিয়ন যুবদলের সম্মেলন প্রস্তুতি সভা, আগস্ট-সেপ্টেম্বরে ১০ ইউনিয়নে সম্মেলনের সূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া রাজনীতিটাকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে: হাসনাত আবদুল্লাহ

মেসির জোড়া অ্যাসিস্টে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

medianewsbd / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের শেষ পাঁচ মিনিটে অধিনায়ক লিওনেল মেসির জোড়া দুর্দান্ত অ্যাসিস্টে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজ গোল করে আলবিসেলেস্তেদের স্মরণীয় জয় এনে দেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। শুরু থেকেই দুই দল রক্ষণাত্মক ও কৌশলগত ফুটবল খেলায় মনোযোগী থাকায় পরিষ্কার গোলের সুযোগ খুব একটা তৈরি হয়নি।

বিরতির পর ৫৫তম মিনিটে মরগান রজার্সের নিখুঁত ক্রস থেকে অ্যান্থনি গর্ডন গোল করে ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। পিছিয়ে পড়ার পর একের পর এক পরিবর্তন এনে আক্রমণের ধার বাড়ান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

৬৯তম মিনিটে নিকো গঞ্জালেসের হেড দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। ৭৬তম মিনিটে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড পোস্টে লেগে ফিরে আসে। এরপরও ধারাবাহিক আক্রমণে ইংল্যান্ডকে চাপে রাখে আর্জেন্টিনা।

অবশেষে ৮৫তম মিনিটে লিওনেল মেসির বাড়ানো বল থেকে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত বাঁকানো শটে সমতা ফেরান এনজো ফার্নান্দেজ। এই অ্যাসিস্টের মাধ্যমে টানা ১১টি বিশ্বকাপ ম্যাচে গোল বা অ্যাসিস্ট করার বিরল কীর্তিও গড়েন মেসি।

নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে আসে ম্যাচের ভাগ্য নির্ধারণী মুহূর্ত। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবারও মেসির নিখুঁত চিপ পাস থেকে হেডে জয়সূচক গোল করেন বদলি ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ। শেষ দিকে ইভান টনি ও মার্কাস রাশফোর্ডকে নামিয়েও আর্জেন্টিনার রক্ষণ ভাঙতে পারেনি ইংল্যান্ড।

এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। আগামী রোববার নিউ জার্সিতে শিরোপা নির্ধারণী ম্যাচে ইউরোপের শক্তিশালী দল স্পেনের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category