• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরে ৭ পিস ইয়াবাসহ যুবক আটক, সড়কে পড়ে থাকা ২২০ পিস উদ্ধার লক্ষ্মীপুরে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সেমিনার ও মৃত্যু দাবি চেক প্রদান সংবাদ প্রকাশের পর চরকাচিয়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড-জরিমানা লিগ্যাল নোটিশের পরও জমি দখলের অভিযোগ, রায়পুরে দুই পরিবারের সংঘর্ষে আহত ৭ রায়পুরে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি তপন ভক্ত ও সম্পাদক প্রদীপ রায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ জুলাই সনদ বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ, জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোবাইলে বিয়ের নামে প্রতারণার অভিযোগ, ১৭ লাখ টাকা আত্মসাতের অপপ্রচার দাবিতে সংবাদ সম্মেলন রায়পুরে বর্ষায় নদীর চরে প্রাকৃতিকভাবে জন্মে হোগলা, চাষ ছাড়াই কৃষকের বাড়তি আয়ের উৎস

একটু বৃষ্টিতেই হাঁটুসমান পানি খাসের হাট কেন্দ্রীয় জামে মসজিদে, পানি নিষ্কাশনের দাবি স্থানীয়দের

medianewsbd / ৭৬ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়নের খাসের হাট এলাকায় অবস্থিত খাসের হাট কেন্দ্রীয় জামে মসজিদটি উপজেলার অন্যতম বৃহৎ ও দৃষ্টিনন্দন মসজিদ। চারতলাবিশিষ্ট এ মসজিদটির নির্মাণকাজ স্থানীয় বিত্তবান ও দানশীল ব্যক্তিদের অর্থায়নে শুরু হলেও দীর্ঘদিন ধরে কাজ চলমান থাকায় এটি এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি।

সোমবার (২০ জুলাই) সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই মসজিদের মাঠে হাঁটুসমান পানি জমে যায়। এতে মুসল্লিদের মসজিদে যাতায়াত ও নামাজ আদায়ে চরম ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ মুসল্লিদের দুর্ভোগ আরও বেড়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, মসজিদের চারপাশে কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষায় একই সমস্যার সৃষ্টি হয়। ফলে একটি নান্দনিক ও বৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠানের সৌন্দর্যও নষ্ট হচ্ছে।

এলাকাবাসীর দাবি, মসজিদের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার পাশাপাশি স্থায়ী ড্রেনেজ বা পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মসজিদ পরিচালনা কমিটির জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন। এতে একদিকে যেমন মুসল্লিদের দুর্ভোগ কমবে, অন্যদিকে মসজিদের সৌন্দর্য ও পরিবেশও সংরক্ষিত থাকবে।

স্থানীয়রা আশা করছেন, জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে বর্ষা মৌসুমে মসজিদ প্রাঙ্গণে আর জলাবদ্ধতার সৃষ্টি না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category