• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুর নতুন বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক কারবারি রায়পুরে চেয়ারম্যান প্রার্থীর পোষ্টার লাগাতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু রায়পুর পৌরসভায় সড়ক সংস্কারের ধীরগতি, ঈদকে ঘিরে বাড়ছে উদ্বেগ জনদুর্ভোগ কমাতে রায়পুরে অবৈধ ভাসমান দোকান উচ্ছেদের নির্দেশ কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি রায়পুরে মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ আটক ১ দুই মোটরসাইকেল ও নগদ টাকাসহ রায়পুরে আটক ৩ মাদক কারবারি রায়পুর থানার বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেফতার লক্ষ্মীপুরের দুই প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা রায়পুরে টাকা লেনদেনের বিরোধে সংঘর্ষ, আহত ১২; মামলা দায়ের

রায়পুরে চেয়ারম্যান প্রার্থীর পোষ্টার লাগাতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

medianewsbd / ১৫৬ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মোঃ রতন (২৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। উপজেলার চরপাতা ইউনিয়নের গাজিনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।

মঙ্গলবার (২৬ মে) রাত আনুমানিক ১২টার দিকে পুলিশ রতনের মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া।

নিহত রতন চরপাতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বোয়াডার বাজার এলাকার রাড়ী বাড়ির দিনমজুর মনির হোসেনের ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন ভাই ও এক বোন রেখে গেছেন।

নিহতের পরিবারের দাবি, মঙ্গলবার রাত ১০টার দিকে বৃষ্টির মধ্যে গাজিনগর বাজারে চরপাতা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী বিল্লাল কবিরাজের পোস্টার লাগাতে যান রতন। এসময় তার সঙ্গে ছিলেন গ্রামপুলিশ জসিম, বিএনপি কর্মী মোঃ রুবেল ও মোঃ রাশেদ। পরে রাত ১২টার দিকে মোবাইল ফোনে খবর আসে, পোস্টার লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে রতনের মৃত্যু হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, রতনকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ইউপি সদস্য আমিন পাটোয়ারী বলেন, রতনকে গাজিনগর এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে ঘটনাটি নিয়ে চেয়ারম্যান প্রার্থী বিল্লাল কবিরাজ কোনো মন্তব্য করতে রাজি হননি।

রায়পুর সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জান্নাত আক্তার বলেন, রতনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কোনো আলামত পাওয়া যায়নি। আঘাতের চিহ্নও নেই। শুধু নাক দিয়ে রক্ত ঝরতে দেখা গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category