• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুর উপজেলার ৯নং চর আবাবিল ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন অ্যাডভোকেট খায়ের আলম অজুহাত নয়, চাই নিরাপদ সড়ক: রায়পুরে সংস্কারকাজ থমকে, বাড়ছে জনভোগান্তি রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ বিতরণ ও বৃক্ষের চারা প্রদান রায়পুরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য কেরোয়া ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার আহ্বান রায়পুরে প্রায় ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ আলোচিত ঘটনাপ্রবাহের মধ্যে রায়পুর থানার ওসি বদলি, দায়িত্বে নিজাম উদ্দিন বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ- মানববন্ধন রায়পুরে দুই বিএনপি নেতার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কাটা রায়পুরে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, বাবা-ছেলেসহ আহত ৩

রায়পুর উপজেলার ৯নং চর আবাবিল ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন অ্যাডভোকেট খায়ের আলম

medianewsbd / ৪২ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

‎আবু মুসা মোহন:- জনসেবার অঙ্গীকার, উন্নয়নের প্রত্যয় এবং একটি মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও আধুনিক ইউনিয়ন গড়ার লক্ষ্য নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন।

‎অ্যাডভোকেট খায়ের আলম ১৯৯৬ সালে ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। সে সময় তিনি সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

‎তিনি জানান, নির্বাচিত হলে মাদকমুক্ত সমাজ গঠনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন। এছাড়া করোনা মহামারি ও বন্যাকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করেছেন। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলের সঙ্গে মতবিনিময় করে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

‎অ্যাডভোকেট খায়ের আলমের পিতা আমির হোসেন মুন্সী বর্তমানে রায়পুর থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

‎প্রার্থিতা ঘোষণার পর এলাকাবাসীর পক্ষ থেকে ইতিবাচক সাড়া ও সমর্থন পাওয়া গেছে বলে জানা গেছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যাশায় অ্যাডভোকেট খায়ের আলমের জন্য শুভকামনা রইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category