• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আজ বিকেলে রায়পুরে আসছেন নবনির্বাচিত এমপি আবুল খায়ের ভূঁইয়া, বিজয় মিছিল নয়—বাদ জুম্মায় মিলাদ ও দোয়া রাত আড়াইটার আগুনে পুড়ল স্বপ্ন: রায়পুরের হায়দরগঞ্জ উত্তর বাজারে ১০ দোকান ছাই গাজায় থার্মাল অস্ত্রের ভয়াবহতা: আল জাজিরার অনুসন্ধানে ‘বাষ্পীভূত’ অন্তত ২,৮৪২ ফিলিস্তিনি রায়পুরে ধানের শীষ প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার নির্বাচনী ইশতেহার ঘোষণা রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান জামায়াতের জনসভা শেষে মাঠ পরিষ্কার করলেন বিএনপি নেতারা নিখোঁজের তিন দিন পর রায়পুরে শিশুর মরদেহ উদ্ধার, প্রতিবেশীসহ তিনজন গ্রেফতার রায়পুরে স্ট্যাম্প-সিল ও ছাপাখানায় পুলিশের তল্লাশি অভিযান লক্ষ্মীপুরে অবৈধ ভোটের সিল জব্দ: জামায়াত নেতা পলাতক, ব্যবসায়ী গ্রেপ্তার জিয়াউর রহমান নন, স্বাধীনতার প্রথম ঘোষণা কর্নেল অলির—চট্টগ্রামে ডা. শফিকের দাবি

আজ বিকেলে রায়পুরে আসছেন নবনির্বাচিত এমপি আবুল খায়ের ভূঁইয়া, বিজয় মিছিল নয়—বাদ জুম্মায় মিলাদ ও দোয়া

medianewsbd / ৪৩ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

আজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে রায়পুরে আগমন করবেন।

আগমন উপলক্ষে তিনি দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করবেন। তাঁর আগমনকে কেন্দ্র করে রায়পুরজুড়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এদিকে বিজয়ের আনন্দ মিছিল না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর পরিবর্তে বাদ জুম্মা মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করতে বলা হয়েছে, যাতে দেশ, জাতি ও এলাকার সার্বিক কল্যাণ কামনা করা হয়।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু সম্মানিত নেতৃবৃন্দ এবং রায়পুরের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই দলের মূল শক্তি, যা আগামী দিনের পথচলায় প্রেরণা ও সাহস যোগাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category