শিরোনাম:
হেরে গেলেও অংশগ্রহণ ও লড়াকু পারফরম্যান্সে প্রশংসা ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০২ বাবলুর বিরুদ্ধে বসতঘর নির্মাণের অভিযোগ, স্থিতাবস্থা প্রত্যাহারের পর কাজ শুরুর দাবি লক্ষ্মীপুরে এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিলারদের কঠোর নির্দেশ রায়পুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাবুরহাট ব্যবসায়ী একাদশ চ্যাম্পিয়ন রায়পুরের বামনীতে জমি বিরোধে সংঘর্ষ, মা-ছেলেসহ আহত ৪ রায়পুর থানার সামনে কম্পিউটার দোকান ঘিরে তথ্য ফাঁস ও দালালচক্রের অভিযোগ রায়পুরে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে রায়পুরে প্রবীণ দিবস উদযাপ রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাঁধে সিলিং ফ্যান, অল্পের জন্য রক্ষা রায়পুরে মশক নিধন কার্যক্রম, মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা

আনন্দ-উৎসবে রায়পুর ১০নং ইউনিয়ন যুবদলের কর্মীসভা, ঢাকঢোল ও বর্ণাঢ্য মিছিলে প্রার্থীরা

medianewsbd / ১২৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
Screenshot

আনন্দ-উৎসব ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়ন যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদের সম্মুখে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

কর্মীসভাকে ঘিরে সকাল থেকেই পুরো ইউনিয়নে ছিল উৎসবের আমেজ। বিভিন্ন স্থানে শোভা পায় নেতাকর্মীদের পোস্টার, ব্যানার ও ফেস্টুন। সভাস্থল ও আশপাশের এলাকায় ছিল সাজসজ্জার ছোঁয়া।

ইউনিয়ন যুবদলের আগামী দিনের নেতৃত্ব প্রত্যাশী সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থীদের নেতৃত্বে বিভিন্ন এলাকা থেকে শত শত নেতাকর্মী ও সমর্থক ঢাকঢোল বাজিয়ে মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন। এতে কর্মীসভা পরিণত হয় উৎসবমুখর সমাবেশে।

সভামঞ্চ ও আশপাশের এলাকা নেতাদের বিগত দিনের আন্দোলন-সংগ্রামে ভূমিকার কথা তুলে ধরে বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়। ঢাকঢোল বাজিয়ে আনন্দমুখর পরিবেশে সভাস্থলে আসা মিছিলগুলোর নেতৃত্ব দেন জসিম উদ্দীন, কামাল হোসেন বাবু হাওলাদার, দেলোয়ার হোসেন মৈশাল, মো. বিটু হোসেনসহ নেতৃত্ব প্রত্যাশী নেতারা।

কর্মীসভায় সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর হোসেন আরমান। উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন।

উপজেলা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান সুজন পাটোয়ারী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন সম্রাটের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সিনিয়র সহ-সভাপতি সালেহ আহমদ, পৌর বিএনপির সভাপতি এ বি এম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, সাবেক সদস্য সচিব সফিকুল আলম আলমাস, পৌর যুবদলের আহ্বায়ক নুর ই হেলাল মামুন, সদস্য সচিব জাহিদ মোহাম্মদ জাকিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category