• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
আলোচিত ঘটনাপ্রবাহের মধ্যে রায়পুর থানার ওসি বদলি, দায়িত্বে নিজাম উদ্দিন বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ- মানববন্ধন রায়পুরে দুই বিএনপি নেতার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কাটা রায়পুরে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, বাবা-ছেলেসহ আহত ৩ মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত সেই সাগরের মৃত্যু, শোকে স্তব্ধ রায়পুর রায়পুর আইনশৃঙ্খলা কমিটির সভা: চার হত্যাকাণ্ডের তদন্ত, লোডশেডিং, সড়ক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রায়পুরে অসহায়দের পাশে উপজেলা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ রায়পুর-হায়দরগঞ্জ সড়ক সংস্কারে ধীরগতি: চরম ভোগান্তিতে জনজীবন, ১ জুলাই মানববন্ধনের ডাক রায়পুরে একই পরিবারের চার সদস্য হত্যার দ্রুত বিচার দাবিতে ছাত্র সমাজের মানববন্ধন রায়পুরে ৩৪/৫৩তম মানবিক উদ্যোগ: ৫১ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল বিতরণ, অসহায় কন্যার বিয়েতে আর্থিক সহায়তা

আলোচিত ঘটনাপ্রবাহের মধ্যে রায়পুর থানার ওসি বদলি, দায়িত্বে নিজাম উদ্দিন

medianewsbd / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে বদলি করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নিজাম উদ্দিনকে।

বুধবার এ আদেশ কার্যকর হয়। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এটি প্রশাসনিক সিদ্ধান্তের অংশ। তবে বদলির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি।

সম্প্রতি রায়পুরে একই পরিবারের চার সদস্য—এক মা ও তার তিন মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। এছাড়া ওই মামলার প্রধান অভিযুক্ত অন্তর মজুমদারের গণপিটুনিতে মৃত্যু এবং পৃথক ঘটনায় মাদক কারবারিদের হামলায় আহত এক ব্যবসায়ীর ১৮ দিন পর মৃত্যুর ঘটনাও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করে।

এসব ঘটনার পর স্থানীয়দের পক্ষ থেকে অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলার দ্রুত তদন্ত এবং জননিরাপত্তা জোরদারের দাবি ওঠে। এর মধ্যেই রায়পুর থানার নেতৃত্বে এ পরিবর্তন আনা হয়েছে।

নতুন ওসি নিজাম উদ্দিন ইতোমধ্যে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি অপরাধ দমন, চলমান গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্তে গতি আনা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন।

এ বিষয়ে লক্ষ্মীপুরের পুলিশ সুপার আবু তারেক বলেন, “রায়পুর থানার ওসি শাহীন মিয়াকে প্রত্যাহার করা হয়নি, তাকে বদলি করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নিজাম উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category