শিরোনাম:
সুপারি চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে মারধর, পাল্টা হামলা-লুটপাটের অভিযোগে থানায় এজহার রায়পুর উপজেলা চেয়ারম্যান পদে জেড.এম. নাজমুল ইসলাম মিঠুকে চান ইসমাইল হোসেন রায়পুরে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে নজরুল ইসলাম ও শাহ আলমের দলীয় মনোনয়ন জমা দুই এডভোকেটের মনোনয়ন জমা, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় চরপাতা বিএনপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি আনন্দ-উৎসবে রায়পুর ১০নং ইউনিয়ন যুবদলের কর্মীসভা, ঢাকঢোল ও বর্ণাঢ্য মিছিলে প্রার্থীরা রায়পুরে নতুন রেললাইন স্থাপনের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দক্ষিণ চর আবাবিলে চেয়ারম্যান প্রার্থী ইমু‘র হোসেনের মনোনয়ন ফরম জমা রায়পুরে কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে জহির হাজীর মনোনয়ন জমা

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে রায়পুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

medianewsbd / ১১৮০ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবিদ্ধ হামলার প্রতিবাদে রায়পুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে রায়পুর আলিয়া মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে শহীদ ওসমান চত্বরে গিয়ে সমবেত হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা শিবিরের সেক্রেটারি আরমান হোসেন, পৌর জামায়াতের নেতা সাঈদ রাকিব, জেলা শিবিরের সাবেক সভাপতি মনির হোসেন, জেলা শিবির নেতা আব্দুল মোতাল্লেব, রায়পুর পৌর শিবিরের সভাপতি নুর নবী এবং কলেজ শিবির সভাপতি সবুজ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ওসমান হাদির ওপর হামলা একটি পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা এবং এটি গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার অপচেষ্টা। তারা দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, যৌক্তিক দাবির প্রতি কর্তৃপক্ষ উদাসীন হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category