• রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রায়পুরে দোয়া ও মিলাদ মাহফিল ঈদ-উল-আযহা উপলক্ষে রায়পুর উপজেলা ও পৌর প্রবাসী প্রাক্তন ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় ও দায়িত্ব হস্তান্তর সালিশ না মেনে হামলা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে দীর্ঘসময় বিদ্যুৎ বিচ্ছিন্ন: চরপাতায় চাঁদপুর-রায়পুর মহাসড়ক অবরোধ, পরে পরিস্থিতি স্বাভাবিক রায়পুর নতুন বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক কারবারি রায়পুরে চেয়ারম্যান প্রার্থীর পোষ্টার লাগাতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু রায়পুর পৌরসভায় সড়ক সংস্কারের ধীরগতি, ঈদকে ঘিরে বাড়ছে উদ্বেগ জনদুর্ভোগ কমাতে রায়পুরে অবৈধ ভাসমান দোকান উচ্ছেদের নির্দেশ কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি রায়পুরে মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ আটক ১

খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্যকে গুলি করে হত্যা

medianewsbd / ১০৫ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট—ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর এক সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল ছয়টার দিকে উপজেলার ইসলামপুর এলাকার হর্টিকালচার সেন্টার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মো. ইমন হোসেন (২৫)। তিনি পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা ও রুহুল আমিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সহযোগী সদস্য হিসেবে যুক্ত ছিলেন।

ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সংগঠক অমর চাকমা দাবি করেন, অসুস্থ স্ত্রীকে দেখতে বুধবার রাতে বাড়িতে যান ইমন। বৃহস্পতিবার সকালে পানছড়ি বাজারে যাওয়ার উদ্দেশ্যে সড়কের পাশে গাড়ির অপেক্ষায় থাকা অবস্থায় একটি মাহিন্দ্রা গাড়িতে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সংগঠনটির অভিযোগ, এ হত্যাকাণ্ডের সঙ্গে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপ জড়িত।

তবে অভিযোগের বিষয়ে ইউপিডিএফ (প্রসীত) পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংগঠনটির নেতা অংগ্য মারমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহত ব্যক্তি কোনো রাজনৈতিক বা আঞ্চলিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন কি না এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত—তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category