শিরোনাম:
মেয়েকে বিয়ে দিয়ে নিজেই বিয়ের পিঁড়িতে, তিন কোটি টাকা হাতানোর অভিযোগ স্বামীর রায়পুরে সেনাবাহিনীর পরিচয়ে তল্লাশি, দুইজন আটক জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার চরবংশীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের পরে লোহার রড দিয়ে মারধর থানায় মামলা রায়পুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুরের অভিযোগ রায়পুরে খেজুরতলা নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রায়পুরে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু রায়পুরে মাদক নির্মূলে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা রায়পুর কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলমগীর হোসেন রায়পুরে কয়লাসহ দুই সহযোগী গ্রেপ্তার, ৯০ পিস ইয়াবা উদ্ধার

প্রতিবেশীর হামলায় নবজাতক যমজ শিশুর মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে রায়পুরে মানববন্ধন

medianewsbd / ২১৮ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে গর্ভবতী নারীকে নির্যাতনের ঘটনায় নবজাতক যমজ শিশুর মৃত্যুর অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) সকাল ১১টায় রায়পুর শহরের শহীদ ওসমান চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে রায়পুর উপজেলার সর্বস্তরের জনগণ।

উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলিমুদ্দিন বেপারী বাড়িতে এঘটনা ঘটে।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য ওয়াহিদুজ্জামান (রাজন) অভিযোগ করে বলেন, প্রতিবেশী মিজান উদ্দিন বুলু, তার স্ত্রী মরিয়ম বেগম, ছেলে ফজলে রাব্বি ও কন্যা মারিয়ার নির্যাতনের শিকার হন তার গর্ভবতী স্ত্রী। ওই নির্যাতনের ফলে তার স্ত্রীর গর্ভে থাকা যমজ সন্তান আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তীতে অপরিপক্ব অবস্থায় সন্তান দুটির জন্ম হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করে।

বক্তারা অভিযোগ করেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা নবজাতক যমজ শিশুর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন শেষে উপস্থিত জনতা দোষীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, মানববন্ধনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category