• বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম:
মিষ্টি-জিলাপি নয়, স্মৃতির কেক দিয়ে শুভ উদ্বোধন আজ ফরিদগঞ্জে রায়পুরে তীব্র যানজট, বিপর্যস্ত জনজীবন স্থায়ী সমাধানে প্রশাসনের উদ্যোগ, দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের রায়পুরে ভয়াবহ বিদ্যুৎ সংকট: চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ, অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত শয্যা সংকটে মেঝেতে রোগী, ৫০ শয্যার হাসপাতালে ১২০ ভর্তি; ১০১ শয্যায় উন্নীতের দাবি রেলস্টেশন ইস্যুতে ব্যাখ্যা দিলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া, রায়পুরের দাবি তুলে ধরার আশ্বাস রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ ওষুধের দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা রায়পুরে সুবিধাবঞ্চিত পরিবারের মানবিক সহায়তার দাবি লক্ষ্মীপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, রায়পুরের ১০ নেতা গুরুত্বপূর্ণ পদে রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী রায়পুরে বোরো ধানের ক্লাস্টারে AWD প্রযুক্তির সফলতা, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ

রায়পুর নতুন বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক কারবারি

medianewsbd / ১৩৬ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর নতুন বাজার মহিলা কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একজন মাদক ব্যবসায়ী ও তার এক সহযোগীকে আটক করা হয়।

বুধবার (২৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে মহিলা কলেজের সামনের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রি ও সরবরাহের অভিযোগ ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category