শিরোনাম:
রায়পুরে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে রায়পুরে প্রবীণ দিবস উদযাপ রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাঁধে সিলিং ফ্যান, অল্পের জন্য রক্ষা রায়পুরে মশক নিধন কার্যক্রম, মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়পুর সরকারি কলেজ ছাত্রদল নেতার ওপর হামলা, গুরুতর আহত রায়পুরে ৪৪ জনসহ লক্ষ্মীপুর জেলায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৪৪ বিগত সরকারের সময়ে শিক্ষা সরঞ্জামেও লুটপাট হয়েছে, ল্যাবরেটরি আছে, কম্পিউটার চলে না বিগত সরকারের সমালোচনায় এমপি আবুল খায়ের ভুইয়া আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে’ রায়পুরে নবীন বরণ অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী চক্রান্ত-ষড়যন্ত্র করে উন্নয়ন বাধাগ্রস্তের চেষ্টা হচ্ছে’—আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৫ জনকে কুপিয়ে জখমের অভিযোগ সুপারি চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে মারধর, পাল্টা হামলা-লুটপাটের অভিযোগে থানায় এজহার

রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাঁধে সিলিং ফ্যান, অল্পের জন্য রক্ষা

medianewsbd / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত এক চিকিৎসকের ওপর সিলিং ফ্যান খুলে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য মাথায় গুরুতর আঘাত থেকে রক্ষা পেয়েছেন ডা. ফৌজিয়া। তবে ফ্যানটি তাঁর কাঁধের ওপর পড়ে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) হাসপাতালের চিকিৎসক রেস্টরুমে এ ঘটনা ঘটে। চিকিৎসা সেবা প্রদানকালে বিশ্রামকক্ষে অবস্থান করার সময় হঠাৎ সিলিং ফ্যানটি খুলে ডা. ফৌজিয়ার ওপর পড়ে যায়। ভাগ্যক্রমে ফ্যানটি মাথায় না পড়ে কাঁধে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি।

ঘটনাটি হাসপাতালের অবকাঠামোগত নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। চিকিৎসা নিতে আসা রোগীদের পাশাপাশি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

সংশ্লিষ্টদের মতে, হাসপাতালের পুরোনো ভবন, সিলিং ফ্যানসহ বৈদ্যুতিক সরঞ্জাম এবং ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো দ্রুত পরীক্ষা করা প্রয়োজন। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক রেস্টরুমসহ পুরো স্বাস্থ্য কমপ্লেক্সের ঝুঁকিপূর্ণ সরঞ্জাম পরিদর্শন, প্রয়োজনীয় সংস্কার এবং নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন সচেতন মহল।

হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category