শিরোনাম:
রায়পুরে কয়লাসহ দুই সহযোগী গ্রেপ্তার, ৯০ পিস ইয়াবা উদ্ধার রায়পুরের ১০ ইউনিয়নে শুরু হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্স লক্ষ্মীপুরে মেঘনায় সাঁতার কাটতে নেমে নিখোঁজ অটোচালকের মরদেহ উদ্ধার রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত শিক্ষকতা ছেড়ে রাজনীতি, চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতির পথে মির্জা ফখরুল রায়পুরে যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমদ রায়পুর এলএম পাইলটের এডহক কমিটির সভাপতির দায়িত্ব নিলেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার ### লক্ষ্মীপুরে মাংস ও পশুখাদ্যের দোকানে মোবাইল কোর্ট, ৭ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা এসএসসি ফলাফলে রায়পুরে প্রথম এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়

আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মানিক, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন

medianewsbd / ১২৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিনিময় টেলিকমের দীর্ঘদিনের স্টাফ ও পৌর ২ নং ওয়ার্ডের বাসিন্দা মানিক বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় মিরপুর বারডেম হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দাঁতের ব্যথা থেকে শুরু হওয়া সংক্রমণ ধীরে ধীরে টনসিলে ছড়িয়ে পড়ে। এতে তাঁর শ্বাসনালী প্রায় বন্ধ হয়ে যায়। একই সঙ্গে ফুসফুসে পানি জমে যাওয়ায় তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন না। দীর্ঘদিন ধরে তিনি খাবারও গ্রহণ করতে পারছেন না।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, মানিকের জীবন বাঁচাতে ফুসফুস ও গলায় জরুরি দুটি বড় অপারেশন প্রয়োজন। তবে ব্যয়বহুল এই চিকিৎসার খরচ বহন করা তাঁর পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় পরিবারের সদস্যরা সমাজের সামর্থ্যবান ব্যক্তি, শুভাকাঙ্ক্ষী ও মানবিক সংগঠনগুলোর প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তাদের ভাষ্য, সবার সামান্য আর্থিক সহযোগিতাও মানিকের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং একটি অসহায় পরিবারের জন্য আশার আলো হয়ে উঠতে পারে।

আর্থিক সহায়তা পাঠানোর জন্য বিকাশ নম্বর: +880 1842-854533(মানিক)।

পাশাপাশি সকলের কাছে মানিকের দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন তাঁর পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category