লক্ষ্মীপুরের রায়পুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের প্রধান ফটক নির্মাণ ও আধুনিকায়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান প্রধান ফটক নির্মাণ ও আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন।
উদ্যোগটি বাস্তবায়নে আন্তরিক সহযোগিতা ও সমর্থনের জন্য লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, রায়পুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এবং রায়পুর উপজেলা ও পৌর বিএনপির সভাপতি পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান ফটক নির্মাণ ও আধুনিকায়নের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সৌন্দর্য ও নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।