• শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম:
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রায়পুরে দোয়া ও মিলাদ মাহফিল রায়পুর পৌর প্রবাসী প্রাক্তন ছাত্রদলের উদ্যোগে ঈদ শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান সালিশ না মেনে হামলা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে দীর্ঘসময় বিদ্যুৎ বিচ্ছিন্ন: চরপাতায় চাঁদপুর-রায়পুর মহাসড়ক অবরোধ, পরে পরিস্থিতি স্বাভাবিক রায়পুর নতুন বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক কারবারি রায়পুরে চেয়ারম্যান প্রার্থীর পোষ্টার লাগাতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু রায়পুর পৌরসভায় সড়ক সংস্কারের ধীরগতি, ঈদকে ঘিরে বাড়ছে উদ্বেগ জনদুর্ভোগ কমাতে রায়পুরে অবৈধ ভাসমান দোকান উচ্ছেদের নির্দেশ কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি রায়পুরে মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ আটক ১

রায়পুরে নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, মুক্তিপণ দাবির অভিযোগ

medianewsbd / ১৬১ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজ হওয়া অটোরিকশাচালক কিশোর মো. রাজিবের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ক্যাম্পেরহাট সংলগ্ন একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাজিব দক্ষিণ গাইয়ার চর ফজু মোল্লার স্টেশন এলাকার অটোরিকশাচালক মো. মোস্তফার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) রাত আনুমানিক ৮টার দিকে রাজিব বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিহতের পিতা মো. মোস্তফা অভিযোগ করে বলেন, রাত প্রায় ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইল ফোনে কল দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দেওয়ায় তার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কিশোরের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মুক্তিপণ দাবির বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category