• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক শিক্ষাগত যোগ্যতা চেয়ে হাইকোর্টের রুল রায়পুরে জেলের ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার একটু বৃষ্টিতেই হাঁটুসমান পানি খাসের হাট কেন্দ্রীয় জামে মসজিদে, পানি নিষ্কাশনের দাবি স্থানীয়দের রায়পুরে এসিল্যান্ডের বক্তব্য নিয়ে আলোচনা: প্রসঙ্গবিচ্ছিন্ন ভিডিও প্রচারের নিন্দা স্থানীয়দের মেসির জোড়া অ্যাসিস্টে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক রায়পুরে দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা, নিয়মিত অভিযানের দাবি স্থানীয়দের রায়পুরে দোকান নিয়ে দুই ভাইয়ের বিরোধ, রায়পুর থানায় অভিযোগ চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় বন্যা-পাহাড়ধসে নিহত ৪৩, ক্ষতিগ্রস্ত প্রায় ৮.৭ লাখ মানুষ লক্ষ্মীপুরে ৯ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

রায়পুরে শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

medianewsbd / ১২২ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে ৩ বছরের শিশু সানি আল ফারাবির মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার সকালে রায়পুর শহরের শহীদ ওসমান চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে নিহত শিশুর স্বজন, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা ফারাবির হত্যার বিচার, খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

বক্তারা দাবি করেন, ফারাবির মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করলে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

উল্লেখ্য, গত ২৮ মে নিখোঁজ হওয়ার একদিন পর কেরোয়া ইউনিয়নের নয়ারহাট এলাকার একটি বিল থেকে শিশু ফারাবির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ফারাবি স্থানীয় জোড়পোল এলাকার মো. ফিরোজের ছেলে। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে রায়পুর থানার তদন্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category