‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরের রায়পুরে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবসটি উপলক্ষে প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থা (পিপিকেএস), রায়পুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সহায়ক উপকরণ বিতরণ ও প্যাকেজিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা সমাজসেবা অফিসার মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান গাজী আমিন উল্যা, অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কালাম ও বিশিষ্ট ব্যবসায়ী রাকিব পাটোয়ারী।
অনুষ্ঠানে রায়পুরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এছাড়া গণমাধ্যমকর্মী জহির হাজারী উপস্থিত ছিলেন।
প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম রিংকুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রবীণদের মর্যাদা, অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, রায়পুরের আয়োজনে এবং প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সহযোগিতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।