শিরোনাম:
আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে’ রায়পুরে নবীন বরণ অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী চক্রান্ত-ষড়যন্ত্র করে উন্নয়ন বাধাগ্রস্তের চেষ্টা হচ্ছে’—আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৫ জনকে কুপিয়ে জখমের অভিযোগ সুপারি চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে মারধর, পাল্টা হামলা-লুটপাটের অভিযোগে থানায় এজহার রায়পুর উপজেলা চেয়ারম্যান পদে জেড.এম. নাজমুল ইসলাম মিঠুকে চান ইসমাইল হোসেন রায়পুরে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে নজরুল ইসলাম ও শাহ আলমের দলীয় মনোনয়ন জমা দুই এডভোকেটের মনোনয়ন জমা, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় চরপাতা বিএনপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি আনন্দ-উৎসবে রায়পুর ১০নং ইউনিয়ন যুবদলের কর্মীসভা, ঢাকঢোল ও বর্ণাঢ্য মিছিলে প্রার্থীরা

রায়পুরের ১০ ইউনিয়নে শুরু হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্স

medianewsbd / ২৫৯ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
Screenshot

বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নে একযোগে শুরু হতে যাচ্ছে ফ্রিল্যান্সিং (ডিজিটাল মার্কেটিং) কোর্স।

উপজেলা প্রশাসন, রায়পুরের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সের মেয়াদ দুই মাস। এতে বেকার যুব ও যুবনারীদের ডিজিটাল মার্কেটিংসহ ফ্রিল্যান্সিং বিষয়ে দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের লিংক: https://forms.gle/hFRPb83wrKPCidBdA

আবেদনকারীদের জানানো হয়েছে, গুগল ফর্মে আবেদন করা বাধ্যতামূলক। তবে লিখিত/মৌখিক পরীক্ষার দিন সংযুক্ত আবেদনপত্র পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিতে হবে।

কোর্স সংক্রান্ত যেকোনো তথ্য বা প্রশ্নের জন্য উপজেলা আইসিটি কর্মকর্তার কার্যালয়, রায়পুর, লক্ষ্মীপুরে যোগাযোগ করতে বলা হয়েছে।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে বেকার যুবসমাজকে দক্ষ করে তোলা এবং তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category