• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ঐক্যের মাধ্যমেই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা সম্ভব” রায়পুরে উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবদলের কর্মীসভায় আবুল খায়ের ভূঁইয়া রায়পুরের আলোচিত মা ও তিন মেয়ে হত্যা: তদন্তে বাড়ছে প্রশ্ন, আলোচনায় নতুন তথ্য ভারসাম্যহীন মানসিক রোগে আক্রান্ত ছেলের চিকিৎসায় নগদ অর্থ পেলেন মাইকিং কর্মী আরিফ ময়লা-আবর্জনার ভাগাড় দিয়ে স্বাগত-বিদায় রায়পুর ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক শিক্ষাগত যোগ্যতা চেয়ে হাইকোর্টের রুল রায়পুরে জেলের ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার একটু বৃষ্টিতেই হাঁটুসমান পানি খাসের হাট কেন্দ্রীয় জামে মসজিদে, পানি নিষ্কাশনের দাবি স্থানীয়দের রায়পুরে এসিল্যান্ডের বক্তব্য নিয়ে আলোচনা: প্রসঙ্গবিচ্ছিন্ন ভিডিও প্রচারের নিন্দা স্থানীয়দের মেসির জোড়া অ্যাসিস্টে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

লক্ষ্মীপুর-২ আসনে আচরণবিধি লঙ্ঘন: বিএনপির এক সমর্থককে জরিমানা

medianewsbd / ১০২৬ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির এক সমর্থককে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার ২০ নম্বর চর রমনী মোহন ইউনিয়নের মধ্য চর রমনী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার পক্ষে একটি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ চলাকালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ নাহিদ শেখ সুমন আব্দুর রহিম নামে এক বিএনপি সমর্থককে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category