শিরোনাম:
সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা রায়পুরের কাঁটাতারের বেড়ায় সংকুচিত হাঁটার পথ, ভোগান্তিতে প্রায় ৩৫ পরিবার রায়পুরে কেরোয়ায় শিক্ষার্থীদের দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রায়পুরের চরবংশীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রায়পুরের সাজু মোল্লার ঘাটে উদ্বোধন হলো ‘পরিচ্ছন্ন প্রাঙ্গণ’ রায়পুরে অটোরিকশার দাপটে যানজট, নিয়ন্ত্রণে নেই কার্যকর উদ্যোগ রায়পুরে শুভ মহালয়া উপলক্ষে সনাতনী সর্বোত্তমের তৃতীয় বর্ষের আয়োজন রায়পুরে শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, যেসব এলাকায় থাকবে না হেরে গেলেও অংশগ্রহণ ও লড়াকু পারফরম্যান্সে প্রশংসা

এসএসসি ফলাফলে রায়পুরে প্রথম এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়

medianewsbd / ৩৫৭ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

এসএসসি পরীক্ষার ফলাফলে লক্ষ্মীপুরের রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়) উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি লক্ষ্মীপুর জেলায় চতুর্থ স্থান অর্জনের গৌরব লাভ করেছে।

এ ছাড়া এসএসসি ভোকেশনাল শাখার ফলাফলেও বিদ্যালয়টি লক্ষ্মীপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে।

এ অসামান্য সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

বিদ্যালয়ের পক্ষ থেকে এ অর্জনের জন্য সংশ্লিষ্ট শিক্ষক, ব্যবস্থাপনা কমিটি, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও ভালো ফলাফল অর্জন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category