• মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কলেজে ফিরলেন ’৯৩ ব্যাচ, পুরনো দিনের গল্পে জমলো ঈদ পুনর্মিলনী রায়পুরে জ্বালানি তেল সংকটে ভিড়ম্বনায় জনজীবন, যান্ত্রিক ভোগান্তিতে সাধারণ মানুষ এসএসসি ১৯৯০ (বন্ড ৯০) ঈদ পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রায়পুরে গভীর রাতে সরকারি গাছ কাটার অভিযোগ, জব্দ ৬ টুকরো গাছের গুঁড়ি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রায়পুরে ৩০০ অসহায় মানুষের মাঝে ৬ লাখ টাকার সহায়তা বিতরণ রায়পুরে কথিত মাদক সম্রাট ‘মাইকেল’সহ ২ জন পুনরায় গ্রেপ্তার, ৭১০ পিস ইয়াবা উদ্ধার পৌর ১নং ওয়ার্ডে যুব সংগঠনের উদ্যোগে রঙিন হলো নদীর পাড়ের মসজিদ রায়পুর পৌর প্রবাসী প্রাক্তন ছাত্রদলের উদ্যোগে ঈদ উপহার বিতরণ রায়পুরে অটোরিকশা চাপায় বৃদ্ধের মৃত্যু রায়পুরে প্রবাসীকে রড দিয়ে আঘাত, নগদ ৫ লাখের বেশি টাকা ছিনতাইয়ের অভিযোগ

কলেজে ফিরলেন ’৯৩ ব্যাচ, পুরনো দিনের গল্পে জমলো ঈদ পুনর্মিলনী

medianewsbd / ৩২ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে এসএসসি ’৯৩ ব্যাচের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক আনন্দঘন পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়ে সাবেক শিক্ষার্থীরা যেন ফিরে গিয়েছিলেন তাদের যৌবনের সেই সোনালি দিনে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ’৯৩ ব্যাচ পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সোলাইমান রুবেল, ব্যবসায়ী মোহাম্মদ রুবেল, রামপুরা থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ জাকির হোসেন রিপন, মোহাম্মদ জাকারিয়া নিশান, সুলতান মাহমুদ, মোঃ ফারুক হোসেন, মোঃ ইউসুফ আলী, সাইফুল ইসলাম লিটন ও কাজী এরফানসহ আরও অনেকে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, উপজেলা ও পৌর বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ, রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ এবং রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ।

পুনর্মিলনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্মৃতিচারণে মেতে ওঠেন। অনেকেই আবেগঘন কণ্ঠে বলেন, “কলেজ প্রাঙ্গনে এসে মনে হচ্ছে আমরা আবার সেই ’৯০-এর দশকে ফিরে গেছি। পুরনো দিনের মতো একটু আনন্দ-উচ্ছ্বাস করলে দোষ কী!”

পুরনো দিনের গল্প, হাসি-আনন্দ আর স্মৃতিচারণে পুরো কলেজ প্রাঙ্গন মুখর হয়ে ওঠে। দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হয়ে সবাই যেন নতুন করে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হন।

অনুষ্ঠানের শেষ পর্বে র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে।

সব মিলিয়ে এই আয়োজনটি সাবেক শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, বন্ধন ও স্মৃতির বন্ধনকে আরও দৃঢ় করার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category