• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরে হাম-উপসর্গ নিয়ে হাসপাতালে ৬২৫ রোগীর চিকিৎসা, শয্যা সংকটে বারান্দায় অবস্থান ফরিদগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ রায়পুরের স্বামী-স্ত্রী গ্রেপ্তার রায়পুরে গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু লক্ষ্মীপুরের ১৬টি স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল চেয়ারম্যান পদপ্রার্থী শাহিন আলমের অঙ্গীকার—দুর্নীতিমুক্ত ও উন্নয়নমুখী রায়পুর ইউনিয়ন গড়ার প্রত্যয় রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত রায়পুরে গ্রামীণ ব্যাংকে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়পুরে বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা বাস্তবায়নে কারিগরি ও সমন্বয় কমিটির সভা রায়পুরে ইউপি নির্বাচন নিয়ে এমপি আবুল খায়ের ভূঁইয়ার সঙ্গে পদপ্রত্যাশীদের মতবিনিময় রায়পুরের মেঘনায় নিষিদ্ধ জালে নিধন হচ্ছে ইলিশের পোনা, পাহারাদারদের বিরুদ্ধে আঁতাতের অভিযোগ

ফরিদগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ রায়পুরের স্বামী-স্ত্রী গ্রেপ্তার

medianewsbd / ১১৬ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে ফরিদগঞ্জ পৌর এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদক কারবার চালিয়ে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে ফরিদগঞ্জ পৌরসভার কাছিয়াড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দেনায়েতপুর (জিনের মসজিদ) এলাকার মৃত আবুল হোসেনের ছেলে রাকিবুল হাসান (৩৮) ও তাঁর স্ত্রী ফাতেমা আক্তার প্রিয়া (২৫)। তারা ফরিদগঞ্জে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহর নির্দেশে এসআই আতাউর রাব্বি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই ভাড়া বাসা থেকে ২৫ পিস ইয়াবাসহ রাকিবুল হাসান ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা রায়পুর থেকে এসে ফরিদগঞ্জে অবস্থান করে গোপনে মাদক কারবার চালিয়ে আসছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category