• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, বাবা-ছেলেসহ আহত ৩ মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত সেই সাগরের মৃত্যু, শোকে স্তব্ধ রায়পুর রায়পুর আইনশৃঙ্খলা কমিটির সভা: চার হত্যাকাণ্ডের তদন্ত, লোডশেডিং, সড়ক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রায়পুরে অসহায়দের পাশে উপজেলা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ রায়পুর-হায়দরগঞ্জ সড়ক সংস্কারে ধীরগতি: চরম ভোগান্তিতে জনজীবন, ১ জুলাই মানববন্ধনের ডাক রায়পুরে একই পরিবারের চার সদস্য হত্যার দ্রুত বিচার দাবিতে ছাত্র সমাজের মানববন্ধন রায়পুরে ৩৪/৫৩তম মানবিক উদ্যোগ: ৫১ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল বিতরণ, অসহায় কন্যার বিয়েতে আর্থিক সহায়তা জমি বিরোধে রায়পুরে ফসলি গাছ কেটে তাণ্ডবের অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতা রায়পুরে দোকানের সীমানা নিয়ে সংঘর্ষ: দুই ভাই আহত, সাম্প্রদায়িক উসকানির অভিযোগ রায়পুরে মৃত কামালের পরিবারের ৪ সদস্যের ওপর গলা কেটে হত্যাচেষ্টা, নিহত ২; জনতার হাতে আটক অভিযুক্ত

ফলিত পুষ্টি জ্ঞান ও রন্ধন কৌশল সম্প্রসারণে স্মলহোল্ডার রেইঞ্জ প্রকল্পের ৯০ জন কৃষাণীকে প্রশিক্ষণ

medianewsbd / ১০১ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ নারী কৃষকদের পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক রন্ধন কৌশল শেখাতে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

২০২৫-২৬ অর্থবছরের স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টটেকসই কৃষি উন্নত পুষ্টির জন্য জলবায়ুসহনশীলতা (SACP-RAINS) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় তিন ধাপে মোট ৯০ জন কৃষাণীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

উপজেলা কৃষক প্রশিক্ষণ হলে আয়োজিত এ প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য ছিল স্বাস্থ্য, পুষ্টি ও স্বাস্থ্যকর রন্ধন প্রণালী। কর্মশালায় অংশগ্রহণকারী নারী কৃষকদের পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং শাকসবজি ও খাদ্যশস্যের পুষ্টিগুণ অক্ষুণ্ন রেখে সঠিক উপায়ে রান্নার বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখানো হয়।

প্রশিক্ষণে ফলিত পুষ্টি জ্ঞান ও আধুনিক রন্ধন কৌশল গ্রামীণ নারীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আয়োজকদের মতে, এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে প্রশিক্ষণ কার্যক্রমে কিউআর কোডভিত্তিক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম সংযুক্ত করা হয়েছে। এর মাধ্যমে কৃষাণীরা সহজেই প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ গ্রহণ করতে পারছেন, যা তাদের সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখছে।

আয়োজকরা জানান, গ্রামীণ অর্থনীতি ও পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণে নারী কৃষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় সঠিক রন্ধন প্রণালীর অভাবে খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী কৃষাণীরা ফলিত পুষ্টি সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভের পাশাপাশি স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতিও আয়ত্ত করেছেন, যা তাদের পরিবার ও সমাজের স্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে।

রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, “প্রান্তিক পর্যায়ে কৃষাণীদের পুষ্টি সচেতন করতে এবং রান্নার সঠিক বৈজ্ঞানিক কৌশল ছড়িয়ে দিতে SACP-RAINS প্রকল্পের আওতায় আমরা এই প্রশিক্ষণের আয়োজন করেছি। ডিজিটাল প্ল্যাটফর্ম ও কিউআর কোডের ব্যবহার এ উদ্যোগকে আরও গতিশীল করেছে। আশা করি, প্রশিক্ষণপ্রাপ্ত ৯০ জন কৃষাণী তাদের অর্জিত জ্ঞান নিজ নিজ এলাকায় অন্যান্য নারীদের মাঝেও ছড়িয়ে দেবেন।”

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রায়পুরের উদ্যোগে আয়োজিত তিন ধাপের এ প্রশিক্ষণ কর্মসূচিতে এলাকার প্রান্তিক ও সফল নারী কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সমাপনী সনদ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category