শিরোনাম:
রায়পুর সরকারি কলেজ ছাত্রদল নেতার ওপর হামলা, গুরুতর আহত রায়পুরে ৪৪ জনসহ লক্ষ্মীপুর জেলায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৪৪ বিগত সরকারের সময়ে শিক্ষা সরঞ্জামেও লুটপাট হয়েছে, ল্যাবরেটরি আছে, কম্পিউটার চলে না বিগত সরকারের সমালোচনায় এমপি আবুল খায়ের ভুইয়া আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে’ রায়পুরে নবীন বরণ অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী চক্রান্ত-ষড়যন্ত্র করে উন্নয়ন বাধাগ্রস্তের চেষ্টা হচ্ছে’—আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৫ জনকে কুপিয়ে জখমের অভিযোগ সুপারি চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে মারধর, পাল্টা হামলা-লুটপাটের অভিযোগে থানায় এজহার রায়পুর উপজেলা চেয়ারম্যান পদে জেড.এম. নাজমুল ইসলাম মিঠুকে চান ইসমাইল হোসেন রায়পুরে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে নজরুল ইসলাম ও শাহ আলমের দলীয় মনোনয়ন জমা দুই এডভোকেটের মনোনয়ন জমা, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় চরপাতা বিএনপি

বিগত সরকারের সময়ে শিক্ষা সরঞ্জামেও লুটপাট হয়েছে, ল্যাবরেটরি আছে, কম্পিউটার চলে না বিগত সরকারের সমালোচনায় এমপি আবুল খায়ের ভুইয়া

medianewsbd / ৫৯ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, শুধু জিপিএ-৫ বা গোল্ডেন-৫ পেলেই প্রকৃত শিক্ষা নিশ্চিত হয় না। শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান অর্জন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে দেওয়া সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত করা জরুরি।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের হাজী মতিন চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে আবুল খায়ের ভূঁইয়া বলেন, “গত সরকার তো লেখাপড়ায় জিপিএ-৫, গোল্ডেন-৫-এর কোনো অভাব রাখেনি। কিন্তু এটা কোনো কাজে আসে না এখন আর। প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে।”

শিক্ষাপ্রতিষ্ঠানে সরবরাহ করা ল্যাবরেটরি ও কম্পিউটার নিয়ে তিনি বলেন, এখানে ল্যাবরেটরি দিয়েছিল, কম্পিউটার সাপ্লাই করেছে, একটা কম্পিউটার চলে না। ল্যাবরেটরি আছে, কিন্তু বাক্সবন্দি। এগুলো লুটপাট। লুটের একটা সীমা আছে।”

স্বাস্থ্য খাতের বিভিন্ন যন্ত্রপাতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, মানুষের এক্স-রে মেশিন, বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়ার যে যন্ত্রপাতি, সেগুলোরও একই দশা। যেখানে যা দিয়েছে, দুই দিন পর সেগুলোর ব্যবহার করার মতো অবস্থা থাকে না।”

শিক্ষা খাতে অর্থ ব্যয় ও সরঞ্জাম সরবরাহের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য বলেন, আপনাদের এখানে যে মেশিনগুলো দেওয়া হয়েছে, টাকা-পয়সার ক্ষেত্রে শিক্ষা খাতে এ ধরনের নজিরবিহীন ঘটনা পৃথিবীর কোথাও আছে কি না আমরা জানি না।”

বিগত সরকারের সময়ে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, “চুরি-ডাকাতি করে হয়তো বিভিন্ন জায়গায় করতে পারে। কিন্তু বাচ্চাদের জিনিস নিয়ে এমন নাজুক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।” পরে তিনি বলেন, “আমাদের সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশকে চোরের একটা আখড়ায় পরিণত করা হয়েছে—এমন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। এত ছোট ছোট করে কাজ করতে গেলে আমাদের সময় চলে যাবে।”

দেশের অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আবুল খায়ের ভূঁইয়া বলেন,রাস্তার কথা বলেন, প্রচুর টাকার প্রয়োজন। বড় বড় রাস্তা, স্কুল ও অবকাঠামো নির্মাণের প্রয়োজন। বিদ্যুৎ ক্ষেত্রে নাজুক অবস্থা, সেটাকে দ্রুতগতিতে মেরামত করে মানুষের সহনীয় পর্যায়ে আনতে এখন হিমশিম খেতে হচ্ছে।”

দেশের জ্বালানি সম্পদ নিয়েও তিনি কথা বলেন। তাঁর ভাষ্য, “বাংলাদেশের অর্থনৈতিকভাবে আমাদের রিসোর্স কম। আমাদের তেল নেই, গ্যাস নেই। যেটা ছিল, সেটা একটা গ্যাসকূপ অনুসন্ধান করা হয়নি বিগত সরকারের সময়ে। গ্যাস আছে না নেই, এটা তো দেখতে হবে। চেষ্টা করতে হবে, পাওয়া যায় কি না।

এর আগে নারীদের শিক্ষা ও অগ্রযাত্রার প্রসঙ্গ তুলে আবুল খায়ের ভূঁইয়া বলেন, “আজকে বাংলাদেশে সকল ক্ষেত্রে মেয়েরা এখন আর বোঝা নয়। মেয়েরা একটা সম্পদে পরিণত হয়েছে।” তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে মেয়েদের অগ্রগতির কথাও তুলে ধরেন।

মেয়েদের প্রতি অবহেলা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মেয়েরা ঘৃণার পাত্র নয়, অবহেলার পাত্রও নয়।”

দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাছান আলী মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিএকেআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দালাল বাজার ডিগ্রি কলেজের সভাপতি ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, সদর উপজেলা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদক মো. মহি উদ্দিন পাটোয়ারী বিটু, দালাল বাজার ডিগ্রি কলেজের দাতা সদস্য ইঞ্জিনিয়ার ওমর ছিদ্দিক বেলাল, দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছায়েদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category