• সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম:
কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি রায়পুরে মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ আটক ১ দুই মোটরসাইকেল ও নগদ টাকাসহ রায়পুরে আটক ৩ মাদক কারবারি রায়পুর থানার বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেফতার লক্ষ্মীপুরের দুই প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা রায়পুরে টাকা লেনদেনের বিরোধে সংঘর্ষ, আহত ১২; মামলা দায়ের মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে রায়পুর পৌর ১নং ওয়ার্ড যুব সংগঠনের জরুরি সভা অনুষ্ঠিত, আক্রান্ত রোগীকে সহায়তা রায়পুরে ছাদ বাগানে ড্রাগন চাষে সফল হোসেন আহমেদ রায়পুরের হায়দরগঞ্জ–বাসাবাড়ি সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ‎ রায়পুরে খাল ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ, জলাবদ্ধতার শঙ্কায় এলাকাবাসী

বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

medianewsbd / ১১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি:-

‎শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়-এর মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দিপেন দেওয়ান, প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বান্দরবান পার্বত্য জেলার সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী সংসদ সদস্য প্রার্থী মাধবী মারমা এবং ড. সুকোমল বড়ুয়াসহ বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

‎অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে শুভেচ্ছা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়। এসময় ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও সহাবস্থানের বার্তা তুলে ধরা হয়।

‎অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category