• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
জমি বিরোধে রায়পুরে ফসলি গাছ কেটে তাণ্ডবের অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতা রায়পুরে দোকানের সীমানা নিয়ে সংঘর্ষ: দুই ভাই আহত, সাম্প্রদায়িক উসকানির অভিযোগ রায়পুরে মৃত কামালের পরিবারের ৪ সদস্যের ওপর গলা কেটে হত্যাচেষ্টা, নিহত ২; জনতার হাতে আটক অভিযুক্ত টিএলসিসি বাজেট সভায় যানজট নিরসনকে অগ্রাধিকার, পৌর উন্নয়নে নানা সিদ্ধান্ত মিষ্টি-জিলাপি নয়, স্মৃতির কেক দিয়ে শুভ উদ্বোধন আজ ফরিদগঞ্জে রায়পুরে তীব্র যানজট, বিপর্যস্ত জনজীবন স্থায়ী সমাধানে প্রশাসনের উদ্যোগ, দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের রায়পুরে ভয়াবহ বিদ্যুৎ সংকট: চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ, অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত শয্যা সংকটে মেঝেতে রোগী, ৫০ শয্যার হাসপাতালে ১২০ ভর্তি; ১০১ শয্যায় উন্নীতের দাবি রেলস্টেশন ইস্যুতে ব্যাখ্যা দিলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া, রায়পুরের দাবি তুলে ধরার আশ্বাস রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ ওষুধের দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা

মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে রায়পুর পৌর ১নং ওয়ার্ড যুব সংগঠনের জরুরি সভা অনুষ্ঠিত, আক্রান্ত রোগীকে সহায়তা

medianewsbd / ১৬১ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ড যুব সংগঠনের উদ্যোগে মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধ এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) বিকেলে মধ্য পূর্বলাচ নদীর পাড় জামে মসজিদ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাইনুদ্দিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন মাস্টার দেলোয়ার। সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে সামাজিক সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিএম জিলানী। তিনি তার বক্তব্যে বলেন, রায়পুর পৌর ১নং ওয়ার্ডে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দ্রুত একটি প্রতিরোধ কমিটি গঠন করা প্রয়োজন। এ লক্ষ্যে তিনি ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম মুরাদ। তিনি বলেন, যুব সমাজকে সঙ্গে নিয়ে এমন সচেতনতামূলক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক দেলোয়ার হোসেন পাটোয়ারী, ইব্রাহিম সুমনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় সুদীপ্ত নাথ উপস্থিত থেকে বলেন, মাদক প্রতিরোধে সর্বপ্রথম ভূমিকা রাখতে হবে পরিবারকে। পরিবারের সচেতনতা বাড়লেই সমাজ থেকে মাদকসহ নানা অপরাধ অনেকাংশে কমে আসবে।

সভা শেষে ফিতা কেটে ১নং ওয়ার্ড যুব সংগঠনের অফিস উদ্বোধন করা হয়। একই সঙ্গে ক্যান্সারে আক্রান্ত এক অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এটি তাদের ৩০তম মানবিক উদ্যোগ।

সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category