শিরোনাম:
মেয়েকে বিয়ে দিয়ে নিজেই বিয়ের পিঁড়িতে, তিন কোটি টাকা হাতানোর অভিযোগ স্বামীর রায়পুরে সেনাবাহিনীর পরিচয়ে তল্লাশি, দুইজন আটক জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার চরবংশীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের পরে লোহার রড দিয়ে মারধর থানায় মামলা রায়পুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুরের অভিযোগ রায়পুরে খেজুরতলা নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রায়পুরে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু রায়পুরে মাদক নির্মূলে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা রায়পুর কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলমগীর হোসেন রায়পুরে কয়লাসহ দুই সহযোগী গ্রেপ্তার, ৯০ পিস ইয়াবা উদ্ধার

রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ ওষুধের দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা

medianewsbd / ১৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

আবু মুসা মোহন:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই এন্টিবায়োটিক ওষুধ বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকার অভিযোগে তিন দোকানিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৩০(ঘ), ৪০(খ) ও ৪০(ঘ) ধারায় পৃথক তিনটি মামলায় তিন ওষুধ ব্যবসায়ীকে এ অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের সময় জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।
অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তর, জেলা কার্যালয়, লক্ষ্মীপুরের তত্ত্বাবধায়ক এবং রায়পুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ ও মানসম্মত ওষুধ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে ওষুধ ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category