• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরে মৃত কামালের পরিবারের ৪ সদস্যের ওপর গলা কেটে হত্যাচেষ্টা, নিহত ২; জনতার হাতে আটক অভিযুক্ত টিএলসিসি বাজেট সভায় যানজট নিরসনকে অগ্রাধিকার, পৌর উন্নয়নে নানা সিদ্ধান্ত মিষ্টি-জিলাপি নয়, স্মৃতির কেক দিয়ে শুভ উদ্বোধন আজ ফরিদগঞ্জে রায়পুরে তীব্র যানজট, বিপর্যস্ত জনজীবন স্থায়ী সমাধানে প্রশাসনের উদ্যোগ, দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের রায়পুরে ভয়াবহ বিদ্যুৎ সংকট: চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ, অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত শয্যা সংকটে মেঝেতে রোগী, ৫০ শয্যার হাসপাতালে ১২০ ভর্তি; ১০১ শয্যায় উন্নীতের দাবি রেলস্টেশন ইস্যুতে ব্যাখ্যা দিলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া, রায়পুরের দাবি তুলে ধরার আশ্বাস রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ ওষুধের দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা রায়পুরে সুবিধাবঞ্চিত পরিবারের মানবিক সহায়তার দাবি লক্ষ্মীপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, রায়পুরের ১০ নেতা গুরুত্বপূর্ণ পদে

রায়পুরে মৃত কামালের পরিবারের ৪ সদস্যের ওপর গলা কেটে হত্যাচেষ্টা, নিহত ২; জনতার হাতে আটক অভিযুক্ত

medianewsbd / ৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের মধ্যবাজার গোডাউনের পেছনে নদীর পাড় এলাকায় বৃহস্পতিবার (২৫ জুন) সকালে মৃত কামালের পরিবারের চার সদস্যের ওপর গলা কেটে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। গুরুতর আহত অপর জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোল্লারহাট এলাকার বিদ্যুৎস্পৃষ্টে নিহত হাঁড়ি বিক্রেতা কামালের পরিবারের সদস্যরা নদীর পাড়ের একটি ঘরে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সকাল প্রায় ৯টার দিকে স্থানীয়রা ঘরের ভেতর থেকে অস্বাভাবিক পরিস্থিতি টের পেয়ে এগিয়ে যান। পরে তারা ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যদের পড়ে থাকতে দেখেন।

এ সময় অভিযুক্ত এক ভাসমান ফল বিক্রেতা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়।

আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। অপর জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

অন্যদিকে, গণপিটুনিতে আহত অভিযুক্তকে পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং বিস্তারিত তথ্য সংগ্রহে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category