• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে জেলের ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার একটু বৃষ্টিতেই হাঁটুসমান পানি খাসের হাট কেন্দ্রীয় জামে মসজিদে, পানি নিষ্কাশনের দাবি স্থানীয়দের রায়পুরে এসিল্যান্ডের বক্তব্য নিয়ে আলোচনা: প্রসঙ্গবিচ্ছিন্ন ভিডিও প্রচারের নিন্দা স্থানীয়দের মেসির জোড়া অ্যাসিস্টে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক রায়পুরে দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা, নিয়মিত অভিযানের দাবি স্থানীয়দের রায়পুরে দোকান নিয়ে দুই ভাইয়ের বিরোধ, রায়পুর থানায় অভিযোগ চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় বন্যা-পাহাড়ধসে নিহত ৪৩, ক্ষতিগ্রস্ত প্রায় ৮.৭ লাখ মানুষ লক্ষ্মীপুরে ৯ পিস ইয়াবাসহ দুই যুবক আটক রায়পুরে ইউনিয়ন যুবদলের সম্মেলন প্রস্তুতি সভা, আগস্ট-সেপ্টেম্বরে ১০ ইউনিয়নে সম্মেলনের সূচি ঘোষণা

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত সেই সাগরের মৃত্যু, শোকে স্তব্ধ রায়পুর

medianewsbd / ১৫৯ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়া টাইলস মিস্ত্রি সাগর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রায় ১৮ দিন রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত সাগর দীর্ঘ প্রায় ২০ বছর ধরে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে হালিমা মাদ্রাসা মসজিদের পাশে মঞ্জু ভিলার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। পেশায় তিনি একজন টাইলস মিস্ত্রি ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মমিনপুর গ্রামে। পরিবারে স্ত্রী জান্নাত আক্তার, পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র ছেলে রাছেল এবং প্লে-শ্রেণির শিক্ষার্থী মেয়ে ইকরা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ জুন (শুক্রবার) বিকেলে রায়পুরের সাবেক ফরিদ এক্স-রে ক্লিনিকের পেছনে কাজ শেষে একটি দোকানে বিশ্রাম নেওয়ার সময় সেখানে প্রকাশ্যে মাদক বিক্রির ঘটনা দেখে সাগর প্রতিবাদ করেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে প্রায় ১৮ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

সাগরের মৃত্যুর খবরে রায়পুরে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, ঘটনার পর নিহত সাগরের শাশুড়ি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category