• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নুরুন্নাহার থেকে মাসানু মারমা: মানিকছড়িতে প্রেম, ধর্মান্তর ও দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্ক সিসিটিভিতে মিলল সত্য: অপহরণের গুজব, হোটেল থেকে স্বাভাবিকভাবেই বের হন সবুজ রায়পুরে ফুটপাত দখল ও মূল্য তালিকা না থাকায় মোবাইল কোর্ট, জরিমানা ৯ হাজার টাকা রায়পুরে মাদকবিরোধী অভিযানে ২ জন গ্রেফতার, গাঁজা ও ইয়াবা উদ্ধার রায়পুরে ড্রেনের উপর রাস্তার বেহাল দশা: চরম ভোগান্তিতে ৩০০ পরিবার ‎ রায়পুরে মাহিরা এন্টারপ্রাইজের উদ্যোগে আশা সিমেন্ট রিটেইলার ও নির্মাণ শ্রমিক কনফারেন্স অনুষ্ঠিত রায়পুর পৌর এলাকায় ড্রেন ও সিসি ঢালাই কাজে তদারকির অভাব, মান নিয়ে শঙ্কা রায়পুরে ১৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার রায়পুরে তেল সংকটে সংবাদ সংগ্রহে বাধা, বিপাকে সাংবাদিকরা রায়পুরে ঈদখলা জামে মসজিদ পরিদর্শনে ইঞ্জিনিয়ার কাজী মঞ্জুরুল আলম, সংস্কারে সহযোগিতার আশ্বাস

রমজানে যানজট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

medianewsbd / ২৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান কাউছার। সভায় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, লক্ষ্মীপুরের নুর হোসেন, রায়পুর বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ বাজারের বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি।

সভায় ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার বলেন, রমজানকে সামনে রেখে বাজার তদারকি জোরদার করা হবে এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও জানান, আগামীকাল থেকে বাজার নিয়ন্ত্রণ ও যানজট ব্যবস্থাপনায় কঠোর কর্মসূচি হাতে নেওয়া হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজানে ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকেও প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category