• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক রায়পুরে দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা, নিয়মিত অভিযানের দাবি স্থানীয়দের রায়পুরে দোকান নিয়ে দুই ভাইয়ের বিরোধ, রায়পুর থানায় অভিযোগ চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় বন্যা-পাহাড়ধসে নিহত ৪৩, ক্ষতিগ্রস্ত প্রায় ৮.৭ লাখ মানুষ লক্ষ্মীপুরে ৯ পিস ইয়াবাসহ দুই যুবক আটক রায়পুরে ইউনিয়ন যুবদলের সম্মেলন প্রস্তুতি সভা, আগস্ট-সেপ্টেম্বরে ১০ ইউনিয়নে সম্মেলনের সূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া রাজনীতিটাকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে: হাসনাত আবদুল্লাহ কমলনগরে ১৯ দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন নারী

রায়পুরে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি: বিনিময় ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা

medianewsbd / ৫৩২ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রির দায়ে বিনিময় ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে রায়পুর মেইন রোড বিনিময় ট্রেডার্স নামক একটি গ্যাস বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা আরোপ করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা।

ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রি করছিল—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বিনিময় ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা নূর হোসেন ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।

স্থানীয়রা এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়ে বলেন, নিয়মিত নজরদারি থাকলে বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল থাকবে এবং সাধারণ ভোক্তারা উপকৃত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category