শিরোনাম:
রায়পুরে অসহায় পরিবারের মেয়ের বিয়েতে যুব সংগঠনের অনুদান রায়পুরে পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে ফয়সালের উদ্যোগে কর্মমুখী প্রশিক্ষণ ইউপি নির্বাচন নিয়ে বিএনপিতে কাদা ছোড়াছুড়ি বন্ধের আহ্বান বেলাল হাওলাদারের রায়পুরের চরবংশীতে উত্তেজনা, দফায় দফায় ভাঙচুর ও দোকানে তালা রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত: বিএনপি নেতাসহ আহত ৪, হামলাকারী আটক রায়পুরে অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চরপাতা একাদশ চ্যাম্পিয় আদালত চত্বর থেকে রায়পুর উপজেলা আওয়ামী লীগ নেতা রাসেল গ্রেপ্তার রায়পুরে যুবদল নেতার ওপর হামলা, লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ রায়পুরের উন্নয়ন নিয়ে সাবেক মেয়রের প্রশ্ন, প্রকল্পের হিসাব চাইলেন জনগণের কাছে রায়পুরে অনাবৃষ্টিতে আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, সেচের বাড়তি খরচে বিপাকে

রায়পুরে অসহায় পরিবারের মেয়ের বিয়েতে যুব সংগঠনের অনুদান

medianewsbd / ২৯ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুব সংগঠনের উদ্যোগে ৪১তম মানবিক কার্যক্রমের অংশ হিসেবে হতদরিদ্র এক পরিবারের মেয়ের বিয়ের জন্য ৩০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত সংগঠনের কার্যালয়ে পরিবারের সদস্যদের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা দেলোয়ার হোসেন পাটোয়ারী, মো. জহির হোসেন, মাসুদুর রহমান বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ খান, সদস্য শাহজাহান মাঝি এবং রায়পুর বাজারের বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক এম আর সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় সংগঠনের উপদেষ্টা মো. জহির হোসেন বলেন, ১ নম্বর ওয়ার্ড যুব সংগঠনের এ মানবিক কার্যক্রমে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, বিশেষ করে প্রবাসে অবস্থানরত রেমিট্যান্স যোদ্ধা ভাই এবং দেশের অভ্যন্তরে যারা সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এদিকে, সংগঠনের কার্যালয়ে প্রথমবারের মতো আগমন উপলক্ষে উপদেষ্টা মাসুদুর রহমান বেপারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category