শিরোনাম:
রায়পুরে শুভ মহালয়া উপলক্ষে সনাতনী সর্বোত্তমের তৃতীয় বর্ষের আয়োজন রায়পুরে শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, যেসব এলাকায় থাকবে না হেরে গেলেও অংশগ্রহণ ও লড়াকু পারফরম্যান্সে প্রশংসা ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০২ বাবলুর বিরুদ্ধে বসতঘর নির্মাণের অভিযোগ, স্থিতাবস্থা প্রত্যাহারের পর কাজ শুরুর দাবি লক্ষ্মীপুরে এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিলারদের কঠোর নির্দেশ রায়পুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাবুরহাট ব্যবসায়ী একাদশ চ্যাম্পিয়ন রায়পুরের বামনীতে জমি বিরোধে সংঘর্ষ, মা-ছেলেসহ আহত ৪ রায়পুর থানার সামনে কম্পিউটার দোকান ঘিরে তথ্য ফাঁস ও দালালচক্রের অভিযোগ রায়পুরে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে রায়পুরে প্রবীণ দিবস উদযাপ

রায়পুরে তিনটি অবৈধ চক্ষু হাসপাতাল সিলগালা

medianewsbd / ৮৭৭ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে বিষয়ভিত্তিক চিকিৎসক ছাড়াই রোগীদের সঙ্গে প্রতারণা এবং লাইসেন্সবিহীনভাবে চিকিৎসা সেবা পরিচালনার অভিযোগে তিনটি চক্ষু হাসপাতাল সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রায়পুর বাসটার্মিনাল এলাকায় অবস্থিত ভিশন সেন্টার, রায়পুর চক্ষু হাসপাতাল ও রায়পুর অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতাল-এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন।

এ সময় রায়পুর সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মামুনুর রশীদ পলাশ, পুলিশ সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কোনো মালিক বা দায়িত্বশীল ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

এ বিষয়ে সিভিল সার্জন সাংবাদিকদের জানান, লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, সরকারি অনুমোদন ব্যতীত চিকিৎসা সেবা দেওয়া এবং ডাক্তারের সহকারী হয়েও ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগীদের বিভ্রান্ত করার অভিযোগে এসব প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

জেলা স্বাস্থ্য বিভাগের এ পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি প্রকাশ পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category