• রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রায়পুরে দোয়া ও মিলাদ মাহফিল ঈদ-উল-আযহা উপলক্ষে রায়পুর উপজেলা ও পৌর প্রবাসী প্রাক্তন ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় ও দায়িত্ব হস্তান্তর সালিশ না মেনে হামলা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে দীর্ঘসময় বিদ্যুৎ বিচ্ছিন্ন: চরপাতায় চাঁদপুর-রায়পুর মহাসড়ক অবরোধ, পরে পরিস্থিতি স্বাভাবিক রায়পুর নতুন বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক কারবারি রায়পুরে চেয়ারম্যান প্রার্থীর পোষ্টার লাগাতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু রায়পুর পৌরসভায় সড়ক সংস্কারের ধীরগতি, ঈদকে ঘিরে বাড়ছে উদ্বেগ জনদুর্ভোগ কমাতে রায়পুরে অবৈধ ভাসমান দোকান উচ্ছেদের নির্দেশ কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি রায়পুরে মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ আটক ১

রায়পুরে মাহিরা এন্টারপ্রাইজের উদ্যোগে আশা সিমেন্ট রিটেইলার ও নির্মাণ শ্রমিক কনফারেন্স অনুষ্ঠিত

medianewsbd / ১৬৮ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে ডিলার মাহিরা এন্টারপ্রাইজের সৌজন্যে আশা সিমেন্টের রিটেইলার ও নির্মাণ শ্রমিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে রায়পুর শহীদ মিনার সংলগ্ন মাহিরা এন্টারপ্রাইজে এ কনফারেন্সের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন মাহিরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ ফজলে আলী কাউসার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশা সিমেন্টের বৃহত্তর নোয়াখালী রিজনাল ম্যানেজার মমিনুল ইসলাম।

কনফারেন্সে রায়পুর উপজেলার বিভিন্ন এলাকার রিটেইলার ও নির্মাণ শ্রমিকরা অংশগ্রহণ করেন। এসময় আশা সিমেন্টের গুণগত মান, ব্যবহারিক সুবিধা এবং নির্মাণ কাজে এর কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

বক্তারা বলেন, টেকসই ও মানসম্মত নির্মাণ নিশ্চিত করতে ভালো মানের সিমেন্ট ব্যবহারের বিকল্প নেই। আশা সিমেন্ট সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানটি রিটেইলার ও নির্মাণ শ্রমিকদের মাঝে পণ্যের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ক জোরদারে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category