শিরোনাম:
দুই এডভোকেটের মনোনয়ন জমা, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় চরপাতা বিএনপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি আনন্দ-উৎসবে রায়পুর ১০নং ইউনিয়ন যুবদলের কর্মীসভা, ঢাকঢোল ও বর্ণাঢ্য মিছিলে প্রার্থীরা রায়পুরে নতুন রেললাইন স্থাপনের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দক্ষিণ চর আবাবিলে চেয়ারম্যান প্রার্থী ইমু‘র হোসেনের মনোনয়ন ফরম জমা রায়পুরে কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে জহির হাজীর মনোনয়ন জমা বাবার অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন মনিরুল হক সোহাগ রায়পুরে ১৮ কোটি টাকার প্রকল্পে ড্রেন নিম্নমানে মরিচা ধরা রড ব্যবহারের অভিযোগ স্বার্থ বিসর্জন দিয়ে হলেও মানুষের পাশে থাকবো— চেয়ারম্যান প্দরার্থী হিসেবে লীয় মনোনয়ন সংগ্রহ কালে ফারুক কবিরাজ

রায়পুর এলএম পাইলটের এডহক কমিটির সভাপতির দায়িত্ব নিলেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার

medianewsbd / ১২০ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন লক্ষ্মীপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বিদ্যালয়ের অফিস কক্ষে আয়োজিত এক সভায় রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান কাওসার আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে এ দায়িত্ব হস্তান্তর করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মেহেদী হাসান কাওসার। সভাপতিত্ব করেন নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান হোসেন, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, সাবেক সদস্য সচিব শফিকুল আলম আলমাছ, ৫ নং ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট জাকির হোসেন, ব্যারিস্টার সচলসহ বিদ্যালয়ের শিক্ষকরা।

সভায় বিদ্যালয়ের শিক্ষকরা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও সংকট তুলে ধরেন। পরে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মেহেদী হাসান কাওসার বিদ্যালয়ের শিক্ষক ও প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। বিশেষ করে বিদ্যালয়ে যাতায়াতের সড়কটি এক মাসের মধ্যে সংস্কার ও মেয়েদের জন্যে নামাযের স্থান নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

সভায় বিদ্যালয়ের সাম্প্রতিক সাফল্য নিয়েও আলোচনা করা হয়। এসএসসি পরীক্ষার ফলাফলে রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় রায়পুর উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে। পাশাপাশি লক্ষ্মীপুর জেলায় চতুর্থ স্থান এবং এসএসসি ভোকেশনাল শাখায় লক্ষ্মীপুর জেলায় প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

এমন অসামান্য সাফল্যের জন্য সংশ্লিষ্ট শিক্ষক, ব্যবস্থাপনা কমিটি, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

সভা শেষে রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব লক্ষ্মীপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মনের ইসলাম হাওলাদারের কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাওসার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category