• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে হাঁটার পথ এখন বাজার ও পার্কিং, ঝুঁকিতে সড়কে পথচারীরা মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে রায়পুরে নাইট ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে রায়পুরে স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ রায়পুরে বিশেষ অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার জমি বিরোধের জেরে সীমানা দেয়াল ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি রায়পুরে শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ রায়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন প্রতিবেশীর হামলায় নবজাতক যমজ শিশুর মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে রায়পুরে মানববন্ধন শহীদ সন্তানের স্মৃতিতে নিরব ঈদ, রায়পুরে কাঁদছে ফয়েজের পরিবার রায়পুরে সপ্তর্ষি কালচারাল একাডেমীর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ঈদ-উল-আযহা উপলক্ষে রায়পুর উপজেলা ও পৌর প্রবাসী প্রাক্তন ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় ও দায়িত্ব হস্তান্তর

medianewsbd / ১১০ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়, সাংগঠনিক দায়িত্ব বুঝিয়ে দেওয়া এবং অসুস্থ সাবেক যুবদল নেতার চিকিৎসা সহায়তা প্রদান করেছে রায়পুর উপজেলা ও পৌর প্রবাসী প্রাক্তন ছাত্রদল।

শুক্রবার সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা ও পৌর প্রবাসী প্রাক্তন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে সাংগঠনিক দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।

সংগঠনের পৌর সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ভিপি লিটন, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম পাটোয়ারী, প্রধান নির্বাচন কমিশনার ওয়াসেক হোসেন নন্দন, সাবেক ছাত্রনেতা ভিপি জাকির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজিম ভাই, মুকুল মিয়াসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রনেতা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত নেতাকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে সংগঠনের পক্ষ থেকে এক অসুস্থ সাবেক যুবদল নেতার চিকিৎসা সহায়তার জন্য নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় বক্তারা বলেন, দলের ত্যাগী ও অসুস্থ নেতাকর্মীদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি সাংগঠনিক দায়বদ্ধতারও অংশ। প্রবাসী প্রাক্তন ছাত্রদল ভবিষ্যতেও অসহায় ও বিপদগ্রস্ত নেতাকর্মীদের সহযোগিতায় পাশে থাকবে।

অনুষ্ঠান শেষে অসুস্থ সাবেক যুবদল নেতার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category