শিরোনাম:
রায়পুরে ইউপি নির্বাচন নিয়ে এমপি আবুল খায়ের ভূঁইয়ার সঙ্গে পদপ্রত্যাশীদের মতবিনিময় রায়পুরের মেঘনায় নিষিদ্ধ জালে নিধন হচ্ছে ইলিশের পোনা, পাহারাদারদের বিরুদ্ধে আঁতাতের অভিযোগ রায়পুরে ভিভোর এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন রায়পুরে গ্রেফতার মামুন ও সহযোগী জাবেদ রিমান্ড জনসেবায় দীর্ঘদিনের সম্পৃক্ততা, চেয়ারম্যান প্রার্থী হতে চান ইব্রাহিম খলিল রায়পুরে আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগে ৩৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা রায়পুরে ‘সবার আগে বাংলাদেশ’ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। ভালোবাসার টানে চীন থেকে লক্ষ্মীপুরে যুবক; ইসলাম গ্রহণ করে বিয়ে করলেন সুমাইয়াকে রায়পুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত ম’র’দেহ উদ্ধার রায়পুরে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন

লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন আবুল খায়ের ভূঁইয়া

medianewsbd / ১২৫৩ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি রায়পুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সহ-সভাপতি সালেহ আহমদ, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটনসহ তার ছেলে এবং দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। লক্ষ্মীপুর-২ আসনের সার্বিক উন্নয়ন এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই তার প্রধান অঙ্গীকার। নির্বাচিত হলে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে রায়পুর উপজেলা নির্বাচন অফিস চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকাজুড়ে রাজনৈতিক আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category